• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস শিগগিরই ‘আয়নঘর’ পরিদর্শনে যাবেন

usbnews
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস শিগগিরই ‘আয়নঘর’ পরিদর্শনে যাবেন
নিউজটি শেয়ার করুনঃ

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস শিগগিরই ‘আয়নঘর’ পরিদর্শনে যাবেন বলে প্রধান উপদেষ্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) বৈঠকে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছে সেগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্যরা।

প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা।

প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।’