• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু

Usbnews.
প্রকাশিত জুলাই ৪, ২০২৫
ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু
নিউজটি শেয়ার করুনঃ
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের কারণে প্রায় ২০ দিন বন্ধ রাখার পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ইরান।
শুক্রবার (০৪ জুলাই) তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে সংঘাত পরবর্তী প্রথম আন্তর্জাতিক ফ্লাইট হিসেবে আমিরাত-ভিত্তিক ফ্লাইদুবাইয়ের একটি বিমান অবতরণ করেছে।
প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানের পারমানবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলে হামলার পর নিরাপত্তাজনিত কারণে সবধরনের ফ্লাইট চলাচল স্থগিত এবং সবগুলো বিমানবন্দর বন্ধ ঘোষণা করে ইরানি কতৃপক্ষ।