• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

যাত্রীদের ব্যাপক ক্ষোভ ও সমালোচনার পর সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমলো

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫
যাত্রীদের ব্যাপক ক্ষোভ ও সমালোচনার পর সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমলো
নিউজটি শেয়ার করুনঃ

সিলেট বিভাগীয় ব্যুরো : নানা জল্পনা কল্পনার ও আন্দোলনের পর অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমলো। সিলেটবাসীর মনে স্বস্তির বার্তা নিয়ে আসলো এই নতুন সিদ্ধান্ত। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন ভাড়া কাঠামো অনুযায়ী সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট তিন হাজার ১৯৯ টাকা। এ ছাড়া সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে সাত হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট আট হাজার ১৯৯ টাকা।

ঢাকা-সিলেট রুটে বিমানের উচ্চ ভাড়া নিয়ে সিলেট জুড়ে কিছুদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। ভাড়া কমানোর দাবিতে সিলেটে আন্দোলনও চলছিল। আন্দোলকারীদের দাবি, সিলেট-ঢাকা মহাসড়কের দুরবস্থার সুযোগে দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট।