• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

যাচ্ছিলেন রিকশায়, গুলি করা হয় মোটরসাইকেল থেকে , শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
যাচ্ছিলেন রিকশায়, গুলি করা হয় মোটরসাইকেল থেকে ,  শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
নিউজটি শেয়ার করুনঃ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। তিনি রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তার দিকে গুলি ছোড়ে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। হাদি এসময় রিকশায় করে যাচ্ছিলেন।

এদিকে ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রেস উইং জানায়, রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।

তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী-সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে এখন কোমাতে আছেন। হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি লেগেছে।

ওসমান হাদি

এর আগে গত ১৩ নভেম্বর হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদী। তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। ওইদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওসমান হাদী লেখেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে।

তিনি লেখেন, যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

তিনি আরও লেখেন, ১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না, ইনশাআল্লাহ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র লেখেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদীকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদী তৈরি করে দেবেন। স্বাধীনতার এই স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসিমুখে শহিদি মৃত্যু চাই।

পরিশেষে হাদী লেখেন, আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদের আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।

ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে তিনি গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা তাকে গুলি করার ঘটনার বর্ণনা দিয়েছেন।

তারা জানান, মোটরসাইকেলে দুজন তাকে গুলি করে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওসমান হাদীকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে আছেন।

এদিকে এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

হাসপাতালে কোমায় আছেন ওসমান হাদি। ছবি : সংগৃহীত

ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন

পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।’

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় তা আমরা জানি না।

প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ভোটে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত।

হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।

তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী-সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।

জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় তা আমরা জানি না।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, দুপুর আড়াইটার পর পরইই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে এখন কোমাতে আছেন। হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি লেগেছে।

এর আগে গত ১৩ নভেম্বর হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদী। তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। ওইদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওসমান হাদী লেখেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে।

তিনি লেখেন, যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

তিনি আরও লেখেন, ১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না, ইনশাআল্লাহ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র লেখেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদীকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদী তৈরি করে দেবেন। স্বাধীনতার এই স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসিমুখে শহিদি মৃত্যু চাই।

পরিশেষে হাদী লেখেন, আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদের আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।

গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

এদিকে হাদিকে নিয়ে শুক্রবার বেলা ৩টা ৫৩ মিনিটে নিজের ফেজবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।’

ওসমান হাদিকে নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে আহমাদুল্লাহ লিখেছেন, তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।’

এর আগে, আজ বাদ জুমা রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিকেলে ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ গণমাধ্যমকে জানান, হাদির মাথার ভেতরে গুলি রয়েছে।

ডা. মোস্তাক আহমেদ বলেন, ‘হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেসার ভালো আছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের আশপাশে গুলি লেগেছে।’

ওসমান হাদিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ গণমাধ্যমকে জানান, ‘জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় করে যাওয়ার সময় দুজন মোটরসাইকেলে এসে গুলি চালায়। এতে গুলিটি তার বাঁ কানের নিচে লাগে। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।

ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এখনো বিস্তারিত আমরা জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, উনি রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল আসা আরোহীরা তাকে গুলি করে।

তফসিলের পরদিন গুলিবিদ্ধ হাদি, অশনিসংকেত বললেন আসিফ মাহমুদ
গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেফতার দাবি করেন তিনি।
আসিফ মাহমুদ লিখেছেন, ‘হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করুন সবাই।’
আসিফ আরও লিখেছেন, ‘সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জাতীয় নির্বাচনের তফসিলের পরপরই এরকম ঘটনা অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করুন।’
আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো : হাসনাত আব্দুল্লাহ 
ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া চেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।”
May be an image of one or more people, ambulance and text

সারজিস আলম লিখেছেন, ‘হে আল্লাহ, আমাদের ন্যায় ও ইনসাফের পথের সহযো*দ্ধা ওসমান হাদি ভাইকে হেফাজত করুন।’

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগিরক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দোয়া চান তিনি।

শরীফ ওসমান হাদি ও সারজিস আলম। ফাইল ছবি

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগিরক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দোয়া চান তিনি।

সারজিস আলম লিখেছেন, ‘হে আল্লাহ, আমাদের ন্যায় ও ইনসাফের পথের সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে হেফাজত করুন।’

হাদির ওপর হামলার পেছনে বড় ষড়যন্ত্র আছে: নাহিদ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র আছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন হাদি। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন নাহিদ ইসলাম।

নাহিদ বললেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশীদার সকল রাজনৈতিক দল নিরাপত্তাহীনতায় আছে। হাদির উপর হামলার ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র আছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়

তিনি বলেন, দল-মত নির্বিশেষে জুলাই প্রশ্নে আমরা সকলেই এক। এই হামলার পেছনে যারা দোষী তাদের আগামী ২৪ ঘণ্টার মধ‍্যের গ্রেফতার করতে হবে। এমন হামলার জবাব দিতে হবে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে। এ হামলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। সরকারকে শেষ সুযোগ দিচ্ছি, তারা যদি দোষীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে না পারে কিংবা আওয়ামী লীগ নির্মূল করতে না পারে তাহলে সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তফসিলের পরপরই হাদির গুলিবিদ্ধের ঘটনা অশনিসংকেত: আসিফ মাহমুদ

শরীফ ওসমান হাদি ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘হাদি ভাই গু*লিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করুন সবাই।’

আসিফ মাহমুদ আরও লিখেছেন, ‘সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জাতীয় নির্বাচনের তফসিলের পরপরই এরকম ঘটনা অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করুন।’

ওসমান হাদির ওপর হামলায় জামায়াত আমীরের গভীর উদ্বেগ

amir-hadi
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

আজ নিজের ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ঘটনার তদন্ত করে বিচার দাবি করেন।

জামায়াত আমীর ওসমান হাদির পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

হাদিকে গুলির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি : কোলাজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি এ নিন্দা জ্ঞাপন করেন।

তারেক রহমান বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত করা হয়েছে; আমি এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান করছি, সরকারকে-বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে-সহযোগিতা করতে, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারেন।’

হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন

হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ‘নির্বাচনের জন্য অশনিসংকেত’ আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি গুলিবর্ষণকারী এবং এর পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকার বিজয়নগরের মতো জনবহুল এলাকায় এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘটনা শোনার পরই ইসলামী আন্দোলনের আমীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং হাদির চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন।

গাজী আতাউর রহমান বলেন, আমরা বারবার বলেছি- সন্ত্রাসীদের দমনে কঠোর হন। তারা নির্বাচনকে ব্যাহত করতে চাইবে। পতিত ফ্যাসিবাদ মোকাবিলায় সরকারের দুর্বলতা স্পষ্ট। এই ঘটনা আমাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবেন- তাদের নিরাপত্তার প্রশ্নও এখন আরও প্রকট।

তিনি আরও বলেন, সরকারকে বলবো- অবিলম্বে হামলাকারী ও এর নির্দেশদাতাসহ জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে। এটি শুধু নির্বাচন নয়; দেশের সামগ্রিক ভবিষ্যতের প্রশ্ন। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপরতা প্রয়োজন।

হাদির ওপর হামলায় বিএনপির বিবৃতি

BNP-
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের নীলনকশা বলে জানিয়েছে বিএনপি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের নীলনকশা বলে জানিয়েছে বিএনপি।

শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানিয়েছে বিএনপি।

বিবৃতিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) আজ দুপুরে বিপথগামী দুস্কৃতিকারীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই অমানবিক ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি।

এতে আরও বলা হয়, ‘এই আক্রমণ সুদুরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীলনকশা। দেশের একটি চক্র এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

পরিকল্পিতভাবে সমাজে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালানো হচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্য সাধনে হিংস্র সন্ত্রাসীরা পরিব্যাপ্ত রয়েছে। ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের যাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার মর্মান্তিক ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।

নাশকতাকারীদের অন্তর্ঘাতমূলক কাজের বিষয়ে জনগণকে সদা সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের পথচলাকে রুদ্ধ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তাই এসব নাশকতাকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।

বিএনপি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে এবং গুলিতে গুরুতর আহত শরিফ ওসমান হাদির আশু সুস্থতা কামনা করছে।’

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

islami chhatra shibir-768x402

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে গুরুতরভাবে আহত করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (১২ ডিসেম্বর, শুক্রবার) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন একজন সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। তাকে প্রফেশনাল কিলার দিয়ে টার্গেট কিলিংয়ের চেষ্টা করা হয়েছে—যা নোংরা ও ঘৃণ্য রাজনীতির স্পষ্ট বহিঃপ্রকাশ। মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “অনতিবিলম্বে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে।”

নেতৃবৃন্দ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন, তার সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।