দেশের পাঁচটি জেলায় জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, নেত্রকোণার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পরবর্তী পদায়নের জন্য তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তীব্র সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা প্রশ্ন করছেন তাহলে কি ভালো যোগ্য ডিসিরা কাজ করতে পারবে না ?
আবার অনেকে আর্থিক লেনদেন বা চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানের কারণেই প্রত্যাহার করেছে সরকার। কারণ এরা কয়েকমাসের মধ্যে নিজ নিজ জেলায় ভালো সুনাম অর্জন করেন।