• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬
নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আইএসএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার নিউইয়র্ক সময় সকালে আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি ইরানি প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসবে। বৈঠকে চলমান সংঘাত নিরসন ও বর্তমান পরিস্থিতির ওপর উপস্থাপিত সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করা হবে।

কাতারের একটি প্রতিনিধি দল আগে থেকেই নিউইয়র্কে অবস্থান করছে। তাদের মাধ্যমেই গত সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের কাছে ইরানের সর্বশেষ প্রস্তাব উত্থাপন করা হয়। ওই প্রস্তাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাধানিষেধ শিথিলের বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার রূপরেখা তুলে ধরা হয়।

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে বের করে দেওয়া হবে: মোজতবা খামেনিমধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে বের করে দেওয়া হবে: মোজতবা খামেনি
তবে ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কোনো ধরনের প্রত্যক্ষ বা সরাসরি আলোচনার পরিকল্পনা নেই। কাতারের মাধ্যমেই যাবতীয় মধ্যস্থতা ও পরোক্ষ বার্তা আদান-প্রদান পরিচালিত হচ্ছে।

এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যখন পুনরায় আলোচনা শুরুর চেষ্টা চলছে, তখন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে একের পর এক ‘ধাক্কা’ খাওয়ার পর যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে। আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির শেষের দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি মোজতবা খামেনিকে।