• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

      “ ভুলের খেসারত”

usbnews
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪
      “ ভুলের খেসারত”
নিউজটি শেয়ার করুনঃ

  সর্বশ্রেষ্ঠ মানুষ জাতি আল্লাহ পাকের সৃষ্টি ,

বিচার বুদ্ধি কথাবলার ক্ষমতা ন্যায় অন্যায় ,

একমাত্র মানুষের আছে।

লাজলজ্জা সরম একমাত্র মানুষ জাতির আছে,

হাশরের ময়দানে জীন ইনসানের বিচার হবে.

সুখের নীড়ে বসবাস করে দিন কাটাইলাম ,

গভীর গহীন আমিত্বভাব নিয়ে পড়িলাম ,

গুরুতর বিভ্রান্তির ফাঁকে না বুঝে কি করিলাম।

শয়তানের কুমন্ত্রণায় বুদ্ধি -বিবেক গেলাম ভুলে,

জানিয়ে জানলামনা প্রকৃত ঠিকানা ,

চলে যাবো একদিন শেষ বিচারে বিচার হবে।

আরাম আয়েসে দিনপাত করলাম ,

কত আশা ছিল মনে সুবিধাজনক অবস্থায় থাকিয়া ,

ইবাদত বন্দেগী করতে পারলাম না ,

চলি কেন আনমনে  ভুল পথে।

সাথে যাবে ঈমানের বুলি পুঞ্জিবিত সব,

 ছওয়াবের কাজের ভারী কাজ ,

সামনে আসিবে ভাসি ,

আফসোস করিয়ে হবে না কাজ.

বুঝিব সকলে এ দুনিয়ায় কাটানো সংসার ফাঁকি ,

মাঠির নিচে কায়া আর কংলাসার পড়িয়া থাকবে।

মাঠির দেহ মাঠিতে যাবে মিশে ,

আত্বা যাবে সৃষ্টিকর্তার কাছে চলে ,

বিদ্বেষপূর্ণ , হিংসা  আর পাপের কাজ কেন করা হলো।

কেন চললাম ভুল পথে ভুল পথে ,

ক্ষমা করে নিও গো প্রভু থাকিতে পারি যেন ,

শেষ বিচারে তোমার কাছে পাপমুক্ত।

 

  • ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম