• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

করোনা ভাইরাস

usbnews
প্রকাশিত মে ২৩, ২০২০
করোনা ভাইরাস
নিউজটি শেয়ার করুনঃ
করোনা ভাইরাস
মহান সৃষ্টিকর্তা তুমি নও পাষান,
তোমার করুনায় জন্মেছি মোরা,
হে খোদা মহান দয়াময়,
ঘাড়ে আমাদের চেপে বসেছে,
মহামারী ছোঁয়াছে ভাইরাস করোনা।
মানুষ মরেছে হাজার হাজার এই রোগে,
মানুষ হয়েছে দিশে হারা তিলে তিলে মুমূর্ষু দশা।
চাদিকে নিঃস্তব্দ , বন্ধ হচ্ছে মানুষের প্রাণ শ্বাস প্রশ্বাস।
তুমি মাবুদ সর্ব শক্তিধর ক্ষমতা বেশি সর্বাপেক্ষা ,
করোনা কারো অপেক্ষা , কুন্ ফাইয়া কুন্ , হয়ে যাই সব।
জমিন আসমান সৃষ্টি সব , তোমার সৃষ্টি ভব,
বন্ধি করছো জীবন , কষ্ট পাচ্ছি মোরা , চটপট করে মন।
মানুষ মরেছে হাজার হাজার , পাপী তাপি সব ,
নিষ্পাপ শিশু সহ তোমার বন্দেগী করার আপনজন।
জোয়ান বৃদ্ধ অসহায় আমরা ,
তুমি মোদের সহায়।
সুখ দুঃখের চিরসাথী তুমি অন্তর্যামী।
একমাত্র মালিক ইবাদতের তুমি জগৎ স্বামী,
তুমি নিরাকার ,সবই করতে পারো ছারখার,
সবই করতে পারো এ তোমারই গুণ।
রহমান রাহিম তুমি দয়ার সাগর ,
সাহায্য চাই তোমার কাছে,
২০২০ সালে শাস্তি দিচ্ছো মহামারীর এই ভাইরাস দিয়ে।
দয়া করো মোদের তোমারি কুদরতি মহিমা দিয়ে।
আক্রান্ত অনেকে , মৃত্যুর সংখ্যা বাড়ছে অহরহ ,
ভাইরাস আক্রান্ত সন্দেহভাজনদের ,
রাখা হচ্ছে কোয়ারেন্টাইনে।
কাবাঘর , মসজিদ , মন্দির, গির্জা প্যাগোডা সহ বন্ধ ,
তোমার ইবাদতের স্থান।
অস্তির আমরা , দিতে পারিনি তাড়িয়ে করোনা ভাইরাস-
পাপী আমরা ক্ষমা করো নিজ গুণে।
হরিণকে যেমন শিকারী পশু ঘিরে খেয়ে ফেলে ,
আমাদের বন্দি করেছো তেমন করেই নিজ নিজ গৃহে ,
আরোগ্যের আমাদের হাতে নেই , নেই শক্তি।
আপনার চেয়ে নাইকো বড় চিকিৎসক , নাই ঔষধ।
জীবন ফিরাইয়া দিতে পারো মাবুদ তুমি,
শূন্য কোষাগার , শূন্য চারপাশে হাহাকার ,
বিধাতা সৃজন করেছো সন্তান , বাঁচাও আমাদেরে,
ভুল পথে করিবনা গমন , মাফ করো মানবদেরে।
– ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম
তারিখ – ২৩ মে ২০২০
যুক্তরাষ্ট্র।
(৮৯)