• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি গবেষক নিহত

usbnews
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৪
যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি গবেষক নিহত
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশের নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, আমেরিকাপ্রবাসী গবেষক শেখ আবীর হোসেন নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্র জানায় , আবীর হোসেন আমেরিকাতে পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টারে পার্টটাইম চাকরী করতেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ও বাংলাদেশ সময় শনিবার দুপুরে তার আইফোন সেলস সেন্টারে টাকা ও মালামাল লুট করার উদ্দেশে প্রবেশ করে একদল সন্ত্রাসী। সন্ত্রাসীদের বাধা দেওয়ায় আবীরকে গুলি করে পালিয়ে যায় তারা। সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় টিভি চ্যানেল কেএফডিএম আবীরের মৃত্যুর খবর প্রচার করে। লাশ দেশে আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হবে।

নিহত আবীর হোসেন (৩৮) সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টারে পার্টটাইম চাকরি করতেন। পূর্বে আবীর পরিবার নিয়ে নিউ ইয়র্কে থাকতেন। দেড় বছরের একটি সন্তান রয়েছে তাদের।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে , সেসময় আবীর সন্ত্রাসীদের লুটে বাধা দিয়ে মালিকের কাছে ফোন করার চেষ্টা করছিলেন। তখন ডাকাতদের একজন তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আবির হোসেন সেখানেই মারা যায়। আবীরের মরদেহ দেশে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

দেশে থাকতে আবীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। গত জানুয়ারিতে লামার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , টেক্সাসের বিউমন্ট ক্যাম্পের পুলিশ ঘটনার ১৯ ঘণ্টা পর একজনকে গ্রেপ্তার করেছে। আরো একজনকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

তার অপ্রত্যাশিত হত্যাকাণ্ডের খবর শুনে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও টেক্সাস শহরে বসবাসরত বাংলাদেশি স্থানীয়রা আবীর হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবি জানিয়েছে।