অত্যন্ত আগ্রহশীল হয়ে এই পৃথিবীতে আসিয়াছি প্রভু ,
আত্ব জাহির করিলাম দাম্ভিক হইলাম , ভুল করিলাম ,
না বুঝে সঞ্চয় করিলাম ধনদৌলত আসেনি কোন কাজে,
এ নবসর জীবনের শেষ হবে মাঠির সাথে মিশে।
চিরন্তন রীতি নীতি ভঙ্গ করিতে নাই কারো ক্ষমতা এই মহিতে ,
যেতে হবে হয় , আসবেনা ভবে,
তোমাকে হারায়ে নিরিবে কাঁদবে স্বজন,
মাঝে মধ্যে দেখিবে থাকিলে কোন স্মৃতি,
স্মৃতির জোড়ায় বন্ধন ভাঙিয়ে দখল করিবে কৃতি।
চলে গেছে শত শত আপনজন ,
মূলতত্ব ভুলে গিয়ে নিত্য কর্মে কাটায় তাদের জীবন,
এবড়ো থেবড়ো লোকে অভদ্র রূঢ় স্বরে,
তেজি লোকদেরকে শোনায় অমানবিক কথা,
পবিত্র লোকের বুদ্ধি বিবেককে আঘাত করে নিষ্টুর নির্মম নির্দয় কন্ঠস্বর,
ব্যবহারে ধ্বংস করে তাদের জীবন।
সততার কাছে পলায়ন করে পাপী দুষ্টদের কর্মফল,
অতিরিক্ত লাভার হারামি কায়দায় আয়ের উপর ভিত্তি করে,
ধ্বংস করিতে আসিনি আমরা মহামূল্যবান জীবন,
অলস অপদার্থ দায়সারা মনে সৃষ্টিকর্তাকে স্বরণ করে,
প্রভুর দেখা পাওয়া বড়ই কঠিন কাজ,
জীবনের শেষ প্রহরে ফসল তুলিতে না পারিলে,
বৃথা জীবন কাটানো নাই কোন সাধ,
সৎকর্ম , সৎকাজ করিতে পারিলে জান্নাতে ঘাঁটি,
রেখেছেন তৈরী করে মহান নিরঞ্জন আমরা মরিলে।
সময় নাই বাকি দিওনা কোন ফাঁকি সতর্কতায় থেকো সর্বক্ষণ
যৎসামান্য তুচ্ছ ভুলে স্বর্ণ জীবন হবে মাঠি
তা বুঝে নিয়ে হাল ধরে যায় শেষ সময় , হবে মরণ ।
- ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম