• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কোটাবিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

usbnews
প্রকাশিত জুলাই ১৫, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

কোটাবিরোধী আন্দোলনে একাত্মতা জানিয়ে এবার রাস্তায় নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) দুপুর থেকে ৪ ঘণ্টা ধরে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে কুড়িল-রামপুরা সড়কে তীব্র যানজটে পড়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন। বিক্ষোভে অংশ নিয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের হাতে কোটা সংস্কারের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী নতুনবাজার সিগন্যালের সামনে সড়ক অবরোধ করেন। এ সময় নতুনবাজার এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শত শত যানবাহন আটকা পড়ে। এসময় শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিচ্ছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুনবাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।