• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রকটরের সাথে ধস্তাধস্তি ছাত্রলীগের ,চবিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সমন্বয়ককে তুলে নিয়ে ছাত্রলীগের মিছিল আহত দুই

usbnews
প্রকাশিত জুলাই ১৫, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

চবিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সমন্বয়ককে তুলে নিয়ে ছাত্রলীগের মিছিল আহত দুই

প্রকটরের সাথে ধস্তাধস্তি ছাত্রলীগের ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বাঁধাদান ও সমন্বয়ককে জোরপূর্বক তুলে নিয়ে মিছিল করা ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত দুইজনের আহতের খবর পাওয়া গেছে।


সোমবার (১৫ জুলাই) দুপুর আড়ায়টায় বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর আড়ায়টার কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়৷ এর আগে থেকে থেকে শাটল ট্রেনের বগিতে বগিতে তদারকি করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় চবি কোটা সংস্কার আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে দেখে ঘিরে ধরে ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপের নেতারা। ধস্তাধস্তি করে তাকে তুলে নিয়ে যায় যাওয়া হয়।

পরে রাফিকে নিয়ে ছাত্রলীগের একটি মিছিল প্রক্টর অফিসে গিয়ে প্রক্টরের কাছে তাকে তুলে দেয়।

এসময় শাখা ছাত্রলীগের নেতারা বলেন, যারা রাজাকার পরিচয় দিয়েছে তাদের এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঠাই নাই৷ যে ছেলে কোটা সুবিধা নিয়ে মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে অবস্থান নেয় এদের পেছনে কোন অপশক্তির ইন্ধন আছে কিনা খতিয়ে দেখতে হবে৷ এদের ছাত্রত্ব বাতিল করতে হবে।

এদিকে আন্দোলনের সমন্বয়ক রাফিকে তুলে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা সৃষ্টি। মেয়েদের হল অনেক মেয়ে প্রক্টর অফিসের সামনে চলে আসেন। পূর্ব থেকেই ছাত্রলীগের অবস্থান থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, শিক্ষার্থী বিক্ষোভে বাঁধা দিতে শাটল ট্রেন অফ করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে হামলার খবর পেয়ে প্রক্টর আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পর্যবেক্ষণে যেতে চাইলে ছাত্রলীগের বাঁধার সম্মুখীন হন। এসময় প্রক্টরের সাথে ধস্তাধস্তি হয় ছাত্রলীগ কর্মীদের। পরে প্রক্টর পুনরায় তার কার্যালয়ে প্রবেশ করতে বাধ্য হয়।

এর আগে আন্দোলনকারীদের একটি অংশ প্রক্টর অফিসের দিকে আসতে নেওয়ার সময় দুইজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতদের তথ্য জানা জানা যায়নি।

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত মেয়ে শিক্ষার্থীরা প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কোন পুলিশ সদস্যের উপস্তিতি লক্ষ্য করা যায়নি। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি অংশ চট্টগ্রাম শহরে অবস্থান নিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোহাম্মদ অহিদুল আলম বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের সমর্থন ছিল। আমরা জানি তারা সবাই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করছে। কিন্তু গতকাল শিক্ষার্থীরা যেভাবে স্লোগান দিয়ে আন্দোলন করছে তখন থেকে মনে হচ্ছে এই আন্দলোন ভিন্ন দিকে যাচ্ছে।

প্রক্টর বলেন, আমরা বিশ্ববিদ্যালয় আইন, আদালতকে শ্রদ্ধা জানিয়ে আমাদের পদক্ষেপ নিব। কেউ আইন আদালতে বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর দায় নিবে না।

 

INQ