• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

usbnews
প্রকাশিত জুলাই ১৫, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার: বিক্ষোভ মিছিলে কুবি শিক্ষার্থীরা

শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিল করে তারা। বিক্ষোভ মিছিল ছাত্র আন্দোলন চত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এসে শেষ হয়।

এ সময় তারা ‘লাখো শহিদের রক্তে কেনা দেশটা কারো বাবার না’, ‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’ ‘আমি নই তুমি নই রাজাকার রাজাকার’, ‘কে বলেছে? কে বলেছে? সরকার সরকার’, এসব স্লোগান দিতে থাকেন। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও অংশ নেয়।

উল্লেখ্য, গতকাল ১৪ জুলাই বিকেলে শেখ হাসিনা চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে বলেন ‘ মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?’ এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রতিবাদে মুখর হয়।

 

INQ