• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পরমাণু স্থাপনাগুলির তালিকা বিনিময় ভারত-পাকিস্তানের

usbnews
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৪
পরমাণু স্থাপনাগুলির তালিকা বিনিময় ভারত-পাকিস্তানের
নিউজটি শেয়ার করুনঃ

বছরের প্রথম দিনেই ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান। উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে দুই দেশই বহুদিন ধরে সংঘাতের রাস্তায়। সেই প্রেক্ষাপটে এই পদক্ষেপ একটি তাৎপর্যপূর্ণ দিক। প্রসঙ্গত, সদ্য মার্কিন এক সংবাদপত্রের খবর অনুযায়ী, নিঃশব্দে চীন তাদের গোপন পরমাণু ডেরাকে ফের চাঙ্গা করার প্রক্রিয়া নিয়েছে। সে তথ্য তুলে ধরে সংবাদমাধ্যমটি ওই ঘাঁটির স্যাটেলাইট তথ্য তুলে ধরেছে। সেই জায়গা থেকেও ভারত ও পাকিস্তানের মধ্যে এই তালিকা বিনিময় প্রাসঙ্গিক।

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে এই নিয়ে ৩৩ বার নিজের দেশের পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে এই পরমাণু স্থাপনার তালিকা বিনিময় নিয়ে সদ্য বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্রমন্ত্রণালয়। উল্লেখ্।, ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী এই তথ্য বিনিময় করে দুই দেশ। এই চুক্তির কার্যকারিতা ১৯৯১ সালের ২৭ জানুয়ারি থেকে হয়। এটি দুই দেশকে প্রতি ক্যালেন্ডার বছরের প্রথম জানুয়ারিতে চুক্তির আওতায় পরমাণু স্থাপনা ও সুযোগ-সুবিধা সম্পর্কে একে অপরকে জানাতে বাধ্য করে।

এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় তার এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত ও পাকিস্তান আজ নয়াদিল্লি এবং ইসলামাবাদে একযোগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিনিময় করেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনা ও স্থাপনাগুলির বিরুদ্ধে আক্রমণ নিষিদ্ধ করার চুক্তির আওতায় পরমাণু স্থাপনা ও স্থাপনার তালিকা।’

 

দুই দেশের মধ্যে এই সংক্রান্ত যে চুক্তি রয়েছে, তাতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান একে অপরকে নিজের নিজের দেশে থাকা পরমাণু স্থাপনা ও সুবিধাগুলি সম্পর্কে প্রতি বছরের প্রথম দিনে জানাতে বাধ্য। এই ধারা চিরাচরিতভাবে চলে আসছে। প্রসঙ্গত, ইসলামাবাদে ভারতীয় মিশনের কাছে পাকিস্তানের তরফে এই তালিকা তুলে দেয়া হয়েছে।