• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কারফিউ ভেঙে সিলেটের কয়েক জায়গায় মিছিল তিন জনের প্রাণহানি , পুলিশ আধুনিক মারণাস্ত্র ব্যবহার

usbnews
প্রকাশিত আগস্ট ৫, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :  ৫ আগস্ট কারফিউ ভেঙে দুপুরে সিলেটের কয়েক জায়গায় মিছিল বের হলে সংঘর্ষ শুরু হয়। বেলা পৌনে ২টার দিকে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের খবরে সিলেটে আনন্দ মিছিল বের হয়।

৫ আগস্ট কারফিউ ভেঙে দুপুরে সিলেটের কয়েক জায়গায় মিছিল বের হলে সংঘর্ষ শুরু হয়। বেলা পৌনে ২টার দিকে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের খবরে সিলেটে আনন্দ মিছিল বের হয়। শেখ হাসিনা পতনের খবর পাওয়ার পর রাজনৌতিক দলের নেতাকর্মীরা ও অনেক জনসাধারণ সেজদায় পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং পরে আনন্দ মিছিলে যোগ দিতে দেখা যায় ।

এরআগে সরেজমিনে দেখা যায় , সকাল সাড়ে ১০টার দিকে কারফিউ ভেঙে শহীদ মিনারের দিকে ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিল অগ্রসর হলে পুলিশ গুলি চালায়। শুরু হয় সংঘর্ষ ও পাল্টা প্রতিরোধকারীদের হাতে প্রতিরক্ষার একমাত্র উপায় ছিল রাস্তার ইট। পুলিশ আধুনিক মারণাস্ত্র ব্যবহার করে।

সেদিন বিমানবাহিনীর একটি বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা। এই খবর বেলা ২টার দিকে ছড়িয়ে পড়লে সব ধর্মের ও শ্রেণি-পেশার মানুষ রাস্তায় বের হয়ে আনন্দ মিছিল করে। সিলেটে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল শহীদ মিনার থেকে সুরমা নদীর তীরবর্তী কিনব্রিজ পর্যন্ত পৌঁছায়। বাংলাদেশের পতাকা হাতে শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সের মানুষ যোগ দেয় বিজয় মিছিলে।

সকালের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতেই আহত হন এক সোয়াট সদস্য। সকাল সাড়ে ১১টার দিকে আহত ওই সোয়াট সদস্যকে নেওয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে। সেখানে আগে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। আগের দিন এক পুলিশ সদস্যের ছোড়া ছররা গুলিতে তিনিও আহত হয়েছিলেন।

‘বেলা সোয়া ১টার দিকে কারফিউ ভেঙে নগরের জিন্দাবাজারের তাঁতিপাড়া গলি থেকে একটি মিছিল বের হয় । শহীদ মিনার ও বন্দরবাজারের দিক থেকে সেই মিছিলে যৌথ হামলা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে।

বিকেলে আনন্দ মিছিলের সময় কিনব্রিজ সংলগ্ন বসতি এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। সেখানে গুলিবিদ্ধ হন অনেকে। হাফিজ পাভেল আহমদ কামরুল, পঙ্কজ কুমার কর শহীদ হন সেখানে। এদিন সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গুলিতে দুজন নিহতের খবর পাওয়া গেছে তবে, সেই তালিকা যাচাই করা সম্ভব হয়নি। থানায় যোগাযোগ করা হলে কেউ ফোন ধরে নাই।

সেদিন সিলেটের শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র আনন্দের বন্যা বইছিল। কারণ, এই আন্দোলন শুধু শহর নয়, সিলেটের গ্রামগঞ্জেও পৌঁছে গিয়েছিল। আগের দিন বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে ছয় জন প্রাণ হারান।

৫ আগস্ট গোলাপগঞ্জে শোকের আবহের মাঝে কিছুটা হলেও এলাকার মানুষকে আনন্দ দেয়। শহরজুড়ে মিছিল শুরু হয়। পাশের উপজেলা বিয়ানীবাজার পৌরশহরেও আনন্দ মিছিল বের হয়। সেখানে সেখানে গুলি করা হলে এতে আরও তিন জনের প্রাণহানি ঘটে বলে জানা গেছে । নিহতরা হলেন, রায়হান আহমদ, তারেক আহমদ ও ময়নুল হোসেন। এ নিয়ে জুলাই আন্দোলনে সাংবাদিক এটিএম তুরাবসহ বিয়ানীবাজার উপজেলার পাঁচ জনকে জীবন দিতে হয়। সিলেট শহরে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হাফিজ পাবেল আহমদ কামরুলের বাড়ি গোলাপগঞ্জ উপজেলায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

হাসিনার পলায়নের খবরে তুমুল বৃষ্টিও থামাতে পারেনি সাধারণ মানুষের উল্লাস। শহরের প্রতিটি বাসা থেকে মানুষ রাজপথে নেমে আসে। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ উল্লাসে লাফিয়ে উঠছে।

সরেজমিনে দেখা যায় , শহীদ মিনারে মিলিত হয় হাজার হাজার মানুষের ঢল। কিন্তু কোনো স্থানে কিছু বিশৃঙ্খলাকারী সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, জ্বালাও-পোড়াও করছিল। সম্পদ রক্ষায় বাধা দেয়ার সময় ক্ষুব্ধ মানুষের ইটপাটকেলের আঘাতে অনেকেই আহত হয়েছেন।