• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

ব্রিটিশ বিরোধী বিপ্লবী মোহাম্মদ আবদুল্লাহ : বিচারপতি জন প্যাক্সটন নরম্যানকে হত্যার জন্য পরিচিত

usbnews
প্রকাশিত জানুয়ারি ৭, ২০০৬
নিউজটি শেয়ার করুনঃ

No photo description available.

ব্রিটিশ বিরোধী বিপ্লবী মোহাম্মদ আবদুল্লাহ যিনি ব্রিটিশ বাংলার ফোর্ট উইলিয়ামে হাই কোর্টের প্রধান বিচারপতি জন প্যাক্সটন নরম্যানকে হত্যার জন্য পরিচিত।

বিচারপতি নরম্যানকে ভারতের স্বাধীনতাকামী সৈনিকদের কঠোর শাস্তি দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়। এটাই ছিল এই হত্যাকাণ্ডের মূল কারণ। ১৮৭১ সালে, নরম্যান যখন কলকাতা টাউন হলের সিঁড়ি দিয়ে নেমে আসছিলো, তখন আবদুল্লাহ তাকে আক্রমণ করে এবং ছুরিকাঘাতে হত্যা করেন। পরবর্তীতে নরম্যান ১৮৭১ সালের ২১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। নরম্যানকে হত্যার পর আবদুল্লাহকে খুঁজে পেতে কলকাতায় তার ছবিসহ পোস্টার লাগানো হয়। পরবর্তীতে, খুঁজে পেলে ব্রিটিশরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়।

কিং স্ফোর্ডকে হত্যা করতে গিয়ে ব্যর্থ ক্ষুদিরাম ইতিহাসে স্হান পেলেও মোহাম্মদ আবদুল্লাহ ইতিহাসে স্হান পাননি

(সংগৃহীত )