দূর যাত্রাপথে আমরা সাগর মহাসাগর আকাশেপাতালে,
কেমনে দেই পাড়ি কেহ আল্লাহ তায়ালার দোয়া ছাড়া ফিরতে পারেনা বাড়ি,
তোমার বিচরণ সমকক্ষ কেউ নেই প্রভু এই ভুবনে আকাশে পাতালে।
জীবনের শেষ সমাপ্ত বাঁচামরা তোমার হাতে সেটা তাকওয়া ,
শ্বাস প্রশ্বাস ফেলি আমরা বাঁচিবার তরে,
সামান্য সময় বন্ধ হলে মৃত্যু চলে আসে,
ঘনসবুজ বৃক্ষলতা দেখতে কত সুন্দর দাবানলে আগুন লাগিয়ে ধ্বংস হয়।
হায়াৎ মউত সর্বকালের তুমিই রক্ষাকারী,
কত কিছু নষ্ট হয় দালান কোটা রাজসিংহাসন মানুষ যায় মরে,
বিপদে আপদে সুখ শান্তিতে সবদিকে তুমি হে প্রভু দয়াময়,
তোমার দেয়া সবই দান মাওলা আমরা উপভোগ করি।
সুখে দুঃখে আমরা উদাসীন হইবোনা মাবুদ তুমি মেহেরবান,
তুমি ছাড়া প্রাণ বাঁচাতে কারো নাই কোন সমাধান,
প্রখর রোধে ডানা মেলে পাখি যেমন উড়ে সমানে সমান।
আমরা আকাশ পথে হেলিকপ্টার উড়োজাহাজ রকেটে যাই মহাকাশে,
তোমার দেয়া জ্ঞানে করেছি জয় , ফিরেও আসি তোমার দয়ায়,
নবজাতক শিশুর মতো সংসারে আমরা করি বসবাস,
চলে যাচ্ছে মিলিয়ন আসছে বিলিয়ন এই পৃথিবীতে অনায়াসে।
সংগ্রাম করে জমায় সম্পদ নিতে নাহি পারি,
যেতে চাই মরণকালে সঠিক এবাদত নামাজ রোজাকারি,
বিধিসম্মত সবকাজ করে যেতে চাই সজ্ঞানে সুস্থতার সহিত,
শেষ সময়েই চাই কলমা নসিব সবার কপালে।
- ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম