নতুন দিনের নতুন আলো ,
নতুন আলোতেই হটাবো স্বৈরাচার ,
থাকবে না কোন অন্যায্য ,রবে না হাহাকার।
হটাবো ফ্যাসিস্ট করিবো ধ্বংস ,
রইবে না লুটেরা জালিমের বংশ।
মুক্ত জীবনের উল্লাসে সাজাবো দেশ ,
উচ্ছিষ্টদের বিতাড়িত করে ,
সবুজ শোভার ইনসাফে চালাবো দেশ।
ভাঙিয়া ফেলিবো ডাকাতদলের ডাকাতির আসন ,
অনির্বাচিত জানোয়ারদের করিবো খতম ,
রক্ত চোষে খাইলো যারা এড়াইতো পশু
মানুষ নামের কলক তারা ,
আমরা চাই মুক্তস্বাধীন মুক্ত জীবন
নতুন দিনের নতুন স্বপ্নে গড়তে চাই দেশ
এগিয়ে চলার পথে বাধা মানিনা কারো
বিপ্লবীরা চলবে বৈষম্যের বিরুদ্ধে
জনগণকে নিয়ে আমরা ন্যায়ের পথিক
ছাত্র জনতার সাহসী দল
আগামীর স্বপ্ন করিবো উদ্ধার
জাগাইয়া তুলিব ন্যায়ের আলোড়ন
কুচক্রী মহলকে করি ঘৃণা
সত্যের উপর স্থাপন করিবো
দ্বিতীয় স্বাধীনতায় সঠিক বাংলাদেশ।