এম জেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : আন্দোলনকে কেন্দ্র করে সিলেটের মূল শহরের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি চোখে পড়লেও আজ শেখ হাসিনা পলায়নের খবরের কিছুক্ষন আগে থেকে তাদের দেখা মেলেনি।
পনের বছরের অপশাসনের পর ৫ আগস্ট ২০২৪ নতুন সূর্য উদিত হয় বলে জানান আন্দলোনকারীরা । বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারছিল না যে শেখ হাসিনা পালিয়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে ‘লং মার্চ টু’ ঢাকা কর্মসূচির পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন। এই ঘটনা ঘটার আগে ৪ আগস্ট রোববার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে। জাতীয় মিডিয়াতে বলা হচ্ছে রোববার সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় ১০০ মানুষ নিহত হয়। বেশ কয়েকজন পুলিশ সদস্যও নিহত হন।
আন্দোলনকে কেন্দ্র করে সিলেটের মূল শহরের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি চোখে পড়লেও আজ শেখ হাসিনা পলায়নের খবরের কিছুক্ষন আগে থেকে তাদের দেখা মেলেনি।
আন্তঃমহাসড়ক টার্মিনাল এলাকায় সরেজমিনে দেখা যায় , সড়কের ব্যস্ততম এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
রংপুরে শহীদ আবু সাঈদকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। যে ভিডিও দেখে সারাবিশ্বের মানুষ কেঁদেছে। যা দেখে সারাবিশ্বের মানুষের বুক কেঁপে ওঠে। হত্যাকাণ্ডের পরিণতি এত ভয়াবহ ছিল মানুষ এখনো আঁতকে ওঠে। এ হত্যাযজ্ঞ করেই ক্ষান্ত হয়নি, তারা এতটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে যে, ছাত্র-জনতাকে হত্যা করে লাশ পুড়িয়ে ছাই করে ফেলে।
শেখ হাসিনা পালিয়ে গেছেন খবর প্রচারের সাথে সাথে আন্দলোনের পরিস্তিতি পাল্টে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগসহ সরকার দলীয় সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।
সরেজমিনে দেখা যায় শহরের মোড়ে , জেলা শহর দখেলে নিয়েছে আন্দোলনকারীরা। এসময় জেলা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে তারা। অলিগলি স্লোগান এবং পুলিশের সাথে হামলা পাল্টা হামলার দৃশ্যও ও দেখা যায়। অনেকেই বিজয় উল্লাস করতে ও দেখা যায়।পুলিশের ওপর ইট-পাটকেট নিক্ষেপ করেন। পুলিশ তাদের ধাওয়া করে রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে।ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া করেন।