এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : অসহযোগ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পুরো সিলেট নগরী। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (৪ আগস্ট) সকাল ১০টায় শুরু হওয়া অবস্থান কর্মসূচির স্থানে বিজিবি ছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর আর কাউকে দেখা যায়নি।
সরেজমিন সকাল ১০ টায় ঐতিহ্যবাহী কিং ব্রিজ এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কয়েক হাজার শিক্ষার্থীর পাশাপাশি এবার তাদের আন্দোলনে যোগ দিয়েছে অভিভাবকরাও। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। কোর্ট পয়েন্ট সংলগ্ল এলাকায় পুলিশের সাথে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় ।
দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কয়েকটি স্থানে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। আন্দোলনকারী ও আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভ গ্রুপের অন্তত ২৫/৩০ জন আহত হয়েছেন। শিক্ষার্থী ও গ্রামবাসীর সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে।
সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায় – শহরের আম্বরখানায় , জিন্দাবাজার , আখালিয়াতে আওয়ামী লীগের নেতাকর্মী এবং শিবগঞ্জ ,টিলাগড় এলাকায় ছাত্রসহ আন্দোলনকারীরা লাঠিসোঠা নিয়ে অবস্থান নিয়েছে। তারা পাল্টাপাল্টি শ্লোগান দিতে দেখা যায় । দুপুরের পর থেকে পরিস্তিতির অবনতি হলে শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন বলে সংবাদ সংগ্রহে নিয়োজিত মিডিয়াকর্মীদের জানানো হয় । গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ, র্যাবের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশের কর্তবরত কর্মকর্তারা বলেন, বিক্ষোভে যাতে কোনো অপ্রতীকর ঘটনা না ঘটে তা নিশ্চিতে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে।
বিকেলের দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক টিয়ার গ্যাস, ছররা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায় ।
সরেজমিনে দেখা যায় , রাতের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগসহ সরকার দলীয় সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে সংঘর্ষে লিপ্তদের ছত্রভঙ্গ করে দেয়। ছাত্রজনতা দখলে নিয়েছে শহরের অনেক এলাকা।
সন্ধ্যায় এবং রাতে ১১ টার দিকে এ রিপোর্ট লেখা সময় বন্দরবাজার এলাকায় শতশত ছাত্র-জনতা অবস্থান নিয়েছেন। রাস্তা অবরোধ করে তারা সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছেন।