• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মালদ্বীপের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি না গিয়ে বেইজিংয়ে, ভারতের সঙ্গে হাইড্রোগ্রাফিক চুক্তি বাতিল মালদ্বীপের

usbnews
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৪
মালদ্বীপের  প্রেসিডেন্ট  রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি না গিয়ে  বেইজিংয়ে, ভারতের সঙ্গে হাইড্রোগ্রাফিক চুক্তি বাতিল মালদ্বীপের
নিউজটি শেয়ার করুনঃ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আগামী ৮ থেকে ১২ জানুয়ারি চীনে রাষ্ট্রীয় সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং শুক্রবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মালদ্বীপের নিকট অতীতে কোনো প্রেসিডেন্টই দায়িত্ব নিয়ে প্রথমে ভারতকে বাদ দিয়ে চীন সফরে যাননি। তবে এবার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রথম রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি না গিয়ে যাচ্ছেন বেইজিংয়ে। গত বছরের নভেম্বর প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর মুইজ্জু দুইবার বিদেশ সফরে গিয়েছেন। প্রথমে তিনি গিয়েছিলেন তুরস্কে এবং এরপর গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। তৃতীয় সফর হিসেবে তিনি যাচ্ছেন বেইজিংয়ে।

জনমনে ধারণা রয়েছে যে, মোহাম্মদ মুইজ্জু ভারতের তুলনায় চীনের প্রতিই বেশি সহানুভূতিশীল। প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সালিহের বিরুদ্ধে মুইজ্জু অভিযোগ তুলেছিলেন যে, তিনি ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার মাধ্যমে মালদ্বীপের ভ্রাতৃত্বকে বিনষ্ট করার চেষ্টা করেছে।

 

পরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক দিন পরই মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নিতে নয়াদিল্লিকে আনুষ্ঠানিক অনুরোধ করেন। পরে দুবাইয়ে কপ-২৮ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় মুইজ্জু বিষয়টি আবারও উত্থাপন করেন। সর্বশেষ, মাত্র সপ্তাহ দুয়েক আগে ভারতের সঙ্গে হাইড্রোগ্রাফিক চুক্তি বাতিল করে মালদ্বীপ।