• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি

লিস্টার ছেড়ে শেফিল্ডে বাংলাদেশি ফুটবলার হামজা

usbnews
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫
লিস্টার ছেড়ে শেফিল্ডে বাংলাদেশি ফুটবলার হামজা
নিউজটি শেয়ার করুনঃ

লিস্টার সিটিতে প্রত্যাশামাফিক গেম টাইম পাচ্ছিলেন না হামজা চৌধুরী। এই মৌসুমে খেলেছেন মাত্র ছয়টি ম্যাচ। ম্যাচ খেলার তাগিদেই মৌসুমের মধ্যবর্তী দলবদলে ধারে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন ২৭ বছরের এই মিডফিল্ডার। হামজা চৌধুরীর দলবদল প্রাথমিকভাবে হয়ে গেছে বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোমানো জানালেন, চ্যাম্পিয়শিপের দল শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সম্পন্ন করেই ফেলেছে দুই পক্ষ। তার পোস্ট অনুযায়ী, আগামী এক সপ্তাহের মাঝে চূড়ান্ত হবে দলবদল। লিস্টার সিটির কোচ ব্র্যুড ভ্যান নিস্টেলরয়ও জানিয়েছেন, চলতি সপ্তাহেই চুক্তি সম্পন্ন করে ফেলতে পারেন তারা। সেক্ষেত্রে আগামী জুন পর্যন্ত শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে হামজাকে। গতকাল টটেনহামের বিপক্ষে লিস্টারের স্কোয়াডেও ছিলেন না তিনি। ওই ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে জয় পেয়েছে লিস্টার। প্রিমিয়ার লীগে লিস্টার সিটি খুব সুবিধাজনক অবস্থায় নেই। ২৩ ম্যাচ ১৭ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে মাত্র একধাপ ওপরে আছে দ্য ফক্সেসরা।