• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

একমুঠো বকুল

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫
একমুঠো বকুল
নিউজটি শেয়ার করুনঃ

 

তুমি যদি চাও,
একমুঠো বকুল দিও,
তুমি যদি চাও,
অজস্র ভালোবাসা দিও।

যদি চাও মিলনের পথের পথিক হবে,
বলবো কাছে এসোনা ,
বাস্তবতার নিরিখে টুকরো হবে মন।

শকুনের চাহনিতে রক্তাত হবে শরীর,
অবশিষ্ট আলোকে ,
নক্ষএেরা বিলীন হতে থাকবে।

পানসে হতে থাকবে বকুলের সুগন্ধ,
ভালোবাসার বিন্দু কনায় ,
বিলীন হতে থাকবে শিশির বিন্দু
জড়িয়ে থাকা ঘাসে।

  • দীপা