• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভোট বর্জন ২৮ প্রার্থীর , রাঙামাটির দুই কেন্দ্রে ভোট পড়েনি একটিও , ভোট শেষ, ফলের অপেক্ষা

usbnews
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৪
ভোট বর্জন ২৮ প্রার্থীর , রাঙামাটির দুই কেন্দ্রে ভোট পড়েনি একটিও , ভোট শেষ, ফলের অপেক্ষা
নিউজটি শেয়ার করুনঃ

নির্বাচনের অনিয়মসহ নানা অভিযোগে সারা দেশে ভোটের দিনে নির্বাচন বর্জন করেছেন ২৮ প্রার্থী। ২৩ আসনের এসব প্রার্থীর মধ্য স্বতন্ত্রসহ অন্য দলের প্রার্থীরাও আছেন।

রাঙামাটি আসনের বাঘাইছড়ি উপজেলার দুটি ভোটকেন্দ্রে বাঘাইছড়ির বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটিও ভোট পড়েনি।

চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করেছে। রোববার বিকাল ৪টায় এ ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এর আগে আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ বাতিল করা হয়। এখন ফলের অপেক্ষা।