• ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

জুলাই-আগস্টের গণহত্যা ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫
জুলাই-আগস্টের গণহত্যা  ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির
নিউজটি শেয়ার করুনঃ
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার পতিত আওয়ামী লীগের ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
যাদেরকে হাজির করা হবে তারা হলেন- আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।এর আগে, ১৬ জনের মধ্যে ৯ মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে গত ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে ওই দিন ১৩ জনকে কারাগারে পাঠান চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য দুই মাসের সময় চাওয়া হয়। তবে আদালত এক মাস সময় দেন। সে অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন আজ মঙ্গলবার।