• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভুটানের রাজপরিবারের পৈতৃক এলাকায় বড় ধরনের ভূমি দখল করছে চীন

usbnews
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৪
ভুটানের রাজপরিবারের পৈতৃক এলাকায় বড় ধরনের ভূমি দখল করছে চীন
নিউজটি শেয়ার করুনঃ

ভুটানের রাজপরিবারের পৈতৃক এলাকায় বড় ধরনের ভূমি দখল করছে চীন। দেশটির সঙ্গে সীমান্ত আলোচনা চললেও বেইজিং নির্মাণকাজ বন্ধ করেনি। স্যাটেলাইট চিত্রে এমন তথ্যই উঠে এসেছে।

এক মাসেরও কম সময় আগের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, উত্তর-পূর্ব ভুটানে অবৈধভাবে জমি দখল ও স্থাপনা নির্মাণে ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছে চীন। এটি বিস্ময়কর গতির ইঙ্গিত দেয়, ভুটানের বেউল খেনপাজংয়ে নদী তীবরর্তী এলাকায় শহরায়ন করা হচ্ছে। সাংস্কৃতিক ও ঐতিহ্যগতভাবে অত্যন্ত সমৃদ্ধ এই এলাকায় ভুটানের রাজপরিবারে ভিটেও রয়েছে।

মাক্সার টেকনোলজিসের তোলা এসব চিত্রে দেখা গেছে, ২০২১ সালেও উপত্যকার যেই যেই অংশ ফাঁকা ছিল, ২০২৩ সালে সেখানে গড়ে উঠেছে ইমারত।

ভারতের দার্জিলিংয়ের উত্তরে চীনের সীমান্তে ভুটানের অবস্থান। মাত্র ৩৮ হাজার বর্গ কিলোমিটারের এই পাহাড়ি দেশটির ক্রমে চীনের গ্রাসে চলে যাচ্ছে। সম্প্রতি ভুটানের জাকারলুং উপত্যকার বেশ কিছু উপগ্রহচিত্র প্রকাশ্যে এসেছে।

ভুটানের জমিতে মূলত গ্রাম ও সেনাছাউনি তৈরি করছে চীন। উপগ্রহচিত্রে দেখা গেছে, ভুটানের যে অংশে চীন জমি দখল করছে, সেখান থেকে ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত মাত্র ৫০ কিলোমিটার দূরে।

সম্প্রতি যেখানে চীনের অবৈধ নির্মাণের খোঁজ পাওয়া যায়। জাকারলুং প্রদেশ সংস্কৃতিগত দিক থেকে ভুটানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই দখলদারিত্বের ফলে ভূমি হারানোর সঙ্গে ভুটানের সংস্কৃতিও চীনা আগ্রাসনের গ্রাসে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।