• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংস্কার ছাড়া কোনো নির্বাচনেই ভালো ফল আসবে না : স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫
সংস্কার ছাড়া কোনো নির্বাচনেই ভালো ফল আসবে না : স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান
নিউজটি শেয়ার করুনঃ

সংস্কার ছাড়া জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার; কোনো নির্বাচনেই ভালো ফল আসবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ।

রোববার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল পরবর্তী ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, সংস্কার না করে জাতীয় সংসদ আর স্থানীয় সরকার; কোনো নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না।

এ ছাড়া, দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের উপায় উল্লেখ করে তিনি বলেন, মাত্র ৪০ দিনের একটি শিডিউলে ইউনিয়ন, উপজেলা ও জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচন করা সম্ভব। বর্তমানে এসব প্রতিষ্ঠানের নির্বাচনে ২২৫ দিন লাগে। খরচ হয় দুই হাজার ৩০০ কোটি টাকা। একটি শিডিউলে খরচ নেমে আসবে ৭০০ কোটি টাকায়।

এর আগে, বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।