• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জন্মভূমি , বাংলার মাটি

Usbnews.
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৫
জন্মভূমি , বাংলার মাটি
নিউজটি শেয়ার করুনঃ

আরেও আমার বাংলার মাঠি তুমি খাঁটি
তোমার গর্ভে লালিত পালিত তোমার বুকে হাঁটি
কতসুন্দর করে সবুজ ঘাসে বিছায়ে রেখেছো
কি সুন্দর শীতল পরিপাটি ভূমি
হে আমার বাংলার মাটি, তুমি আশা তুমি খাঁটি
আদর করি আমরা তোমায়
তুমি আমাদের মাতৃভুমি
তোমার আলো তোমার বায়ু
জড়ায়ে রেখেছো মোদের আয়ু
খনিজে গ্যাস তেলে ভরা ফসলে ভরা পুন্য মাটি
তোমার উপরে স্থাপিত গৌরবময় স্থানের ছবি তুলি
সবুজ শষ্যেভরা ফল ফুলে ভরা পাহাড় পর্বতে ভরা
সাগর নদীতে ভরা তোমার বুকখানি
প্রতিবছর বন্যায় দিয়ে যায় স্বর্ণের পালমাটি
ভোরের বেলায় পাখির গানে প্রভাতে শূন্য যায়
মধুর স্বরে মুয়াজ্জিনের পবিত্র আজানের ধ্বনি
তুমি আমার বাংলার মাটি পুণ্য জন্মভূমি
ঘুমভাঙ্গে আজানের মধুমাখা স্বরে , যাই মসজিদে
কৃষকভাইদেৱে দেখি লাঙ্গল নিয়ে যায় কৃষি ক্ষেতে
প্রানভরে যায় তোমার গুনে
স্নিগ্ধ বাতাসে মধুর আলোতে ভরে যায় বাংলার মানুষের মনখানি
বাতাসের ঝন ঝনানীতে বাঁশিবাজে রাখালের মনে
সোনালী ধান ক্ষেতের সোনালী রঙে দোলায় হৃদয় খানি
আটষট্রি হাজার গ্রাম। চোষট্রি জেলায় গঠিত হয়েছো তুমি
হে আমার বাংলার মাটি জন্মভূমি

 

(১০৬)