ছায়া সুনিবিড় শান্তির নীড়ে আমার এই পৃথিবী ,
তোমাকে ছাড়িয়া যেতে হবে তা অবশ্য সকলে জানি।
তারপরেও চিরনিদ্রায় শায়িত হয়ে ছেড়ে যেতে হবে ,
আর ও এক নতুন বাড়ি ,
হায়রে হয় তার কথা কখনো ভাবতে না পারি।
অভাবের তাড়নায় অথবা লোভে পড়ে ক্ষনে ক্ষনে ,
আমরা সত্যিকারের আদেশ উপদেশ কেন তা ভুলে যাই ,
এ দুনিয়াটা তো ভাঙা গড়ার খেলা।
কেন আমরা এই খেলায় এই খেলায় জড়িয়ে পাপকার্য করি ,
সুখে পড়লেও আমরা মানুষ জাতি ভুলে চলতে থাকি।
শেষ গন্ত্যব্যস্থানে পৌঁছানোর আগে।,
মূলধন যা ছিল তা সম্পূর্ণ হারিয়ে ফেলি,
স্বপ্নের সাগরে নাই কোন কুলকিনারা ,
নাই কোন কাদামাটি আর ভিটে বালি।
ঘুরে ফিরে দেখি জগৎটাকে ইচ্ছায় অনিচ্ছায়।
কেবল সুখটাই কামনা করি ,
আজ যাই শুধু উপভোগ করি ,
মনে মনে কত যে মানুষ তার প্রকৃত রং বদলায়।
আমি কেবল বোবার মতো চেয়ে চেয়ে দেখি,
মানুষের জীবনটা বড়োই বৈচিত্রময় ,
তা চেয়ে চেয়ে দেখি।
তখন যে জীবনের মূল্যবান সময় যা ছিল ,
সেই জীবনটার শেষ নিঃশ্বাস গেলো বাহিরে চলি ,
ছায়া সুনিবিড় শান্তির বাসা বাড়ি রহিলো পড়ি.
নিলো যাহারা অবশেষে, রহিল তারা বেঁচে ,
তারাই নিলো দখল করে ,
আমি অসহায় নিঃস্ব শেষ গন্তব্য স্থানে ,
পৌঁছলাম অবশেষে অচিন অজানা বাড়ির টানে।