হে সংগ্রামী ছাত্রজনতা ,
জাগ্রত তোমরা জাতির ভবিষ্যৎ ,
থাকতে হবে তোমাদের সবদিকে সতর্ক এবং সৎ।
হাল ধরছো নতুন সূর্যের আলো দিয়ে বেশ ,
অন্ধকারকে হারায়ে আলো দিয়ে ভরপুর করেছো স্বদেশ।
তোমারা নেতৃত্বের অধিকারী বিজয় উল্লাস,
এখনই এসেছে সময় রাষ্ট্র বিনির্মানের ,
নিশ্চয় তোমরা করবে না জাতিকে হতাশ।
সঠিকভাবে বিদ্যা অর্জন করে যাও এগিয়ে ,
রাষ্ট্রীয় , সামাজিক , সাংগঠনিক কাজকর্মে ,
থাকবে অম্লান দেশাত্ববোধ প্রতিটি মানুষের মর্মে মর্মে।
তোমাদের আছে অংশ গ্রহণের ইচ্ছে প্রবল ,
নেতৃত্বের গুণাবলী করো অর্জন ,
অতীতের সকল ব্যর্থতা দাও ভুলিয়ে ,
করো ন্যায়ের হুঙ্কার , রাখো মনোবল।
থাকতে হবে তোমাদের মধ্যে প্রগাঢ় মমতাবোধ ,
অকৃত্রিম সদিচ্ছা , দুর্দমনীয় আশা আখাঙ্খা ,
দেশ প্রেম নিয়ে জাতীয়তাবোধ মাথার রেখে হও অগ্রসর ,
তোমরাই করবে সকল অন্যায়ের প্রতিরোধ।
বজ্রকঠোর সংকল্প আছে তোমাদের ভেতরে ,
আমাদের বৃদ্ধ বয়সে অমূল্য সময় হারিয়েছি ,
আসিবেনা ফিরে আর সেই সময় ,
রাষ্ট্র তিনবার স্বাধীন হলো, বিজয় আসিলো বটে ,
পারিনি করতে আমরা দেশীয় সম্পদের সুষ্ট ব্যবহার।
দুঃখ লাগে মনে দুর্নীতিতে ভরাদেশ, শোষণের যাঁতাকলে ,
রাষ্ট্রের কোষাগার লুট করে নিয়েছে শাসক দলে।