• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মনের বেদনা ও তৃপ্তি

Usbnews.
প্রকাশিত মে ১, ২০২৫
মনের বেদনা ও তৃপ্তি
নিউজটি শেয়ার করুনঃ

মনের বেদনা কারো সাথে বলা যায়না ,
দুঃখ নেই মনে এমন মানুষ নেই সংসারে ,
মানুষ যদি বুঝতো যাবে একদিন কবরে,
তবে দুঃখ দিতোনা কখনো মানুষেরে।

মহা সত্য কথা অবশ্যই জানে,
তবু পড়ে লোভে , চিন্তা আসেনা মনে।

যাই করিবে তাই পাবে সময় নহে বহুদূর,
প্রীতি আর ভালোবাসা দিও সবাইকে ,
সম্পর্ক রাখিবে মধুর।

একা একা ভাবনা আর চিন্তা করে চলো আগে ,
সেরা দিন কি করেছো ভবে ,
কি দিয়েছো তোমার রবকে ,
চক্ষু বন্ধ করে দেখো অন্ধকার কেমন লাগে।

সারাটি জীবন কষ্ট করে লালন করেছো , না খেয়ে খায়িয়েছো ,
বৃদ্ধকালে তোমার কৃতফল ভাগ্য ভালো থাকলে ,
পাইলে পাইতে পারো ,জামানা বড়োই কঠিন।

রদবদলে প্রতিটি জীবনে কারো সহজ , আবার কারো কঠিন,
যা-ই ঘটে নীরবে বসে সহ্য করে নিবে,আফসোস করবে,
বলবা যাকে সে ব্যথা পাবে মনে ,
সারাটি জীবন কষ্ট করবে , সুখ পাখিটি ধরাটা কঠিন।

কামাই করেছি , যায়নাই বিফলে অবশ্য
ছেলেমেয়েকে মানুষ করেছি , এটাই সুখের সম্বল ,
তৃপ্তি পাই মনে বেশি।