• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ছাত্র-জনতার গনঅভ্যুত্থান : সরকার পতনের পর সিলেটে মামলা

Usbnews.
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , ইউএসবি নিউজ , সিলেট : ৫ আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে প্রথম মামলা দায়ের হয় ১৯ আগস্ট সোমবার। ।

মামলার তথ্য
সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা যায় ,  এসব মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, ওবায়েদুল কাদের, সালমান এফ রহমান, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, শফিকুর রহমান চৌধুরী, সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, হাবিবুর রহমান হাবিব, রনজিত সরকারসহ সিলেটে আওয়ামী লীগের প্রভাবশালী সব নেতাদের আসামি করা হয়েছে। আসামি রয়েছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আন্দোলন চলাকালে ১৯ জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান মো. আযরফ (জাবুর) বাদী হয়ে সোমবার (১৯ আগস্ট) সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এজাহারে আসামি হিসেবে পুলিশসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০ থেকে ২৫০ জনকে। শুনানি শেষে মামলার এফআইআর করার নির্দেশ দেয় আদালত।

১৮ জুলাই সন্ধ্যায় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে পড়ে মারা যান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র রুদ্র সেন (২২)। এ ঘটনায় সোমবার (১৯ আগস্ট) সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যঅ মামলা দায়ের করেন আন্দোলনের শাবি সমন্বয়ক হাফিজুল ইসলাম। মামলায় সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সিলেটের তিন সাবেক এমপিসহ ৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০-২৫০ জনকে।

সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানা একটি মামলা দায়ের করেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মাখন দাশের ছেলে দিবাকর দাশ (২৬)। তিনি বর্তমানে নগরীর শিবগঞ্জ লামাপাড়া মোহিনী-৬৬ বাসায় বসবাস করন। মামলায় আসামি করা হয় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা সামাদ আহমেদ, কামরুল ইসলাম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুসহ ৪০-৫০ জন।