ও আমার বাংলার মাটি,
তুমি সুন্দর তুমি খাঁটি , তুমি পরিপাটি,
তোমার বুকে রাখি মাথা সুখে মোর দিনটি কাটি,
ও আমার বাংলার মাটি।
তোমার রূপে মুগ্ধ থাকি তোমার মাটিতে ঘরবাঁধি,
ও আমার বাংলার মাটি আমি তোমায় কত ভালোবাসি,
চারদিকে ছবি আঁকা তোমার সোনার বদন খানি,
যেদিকে যাই সে দিকে তাকাই তোমার মতো নাহি পাই,
আঁখি মেলে চেয়ে থাকি নিরবধি ।
পাইনি খুঁজে সমরূপ আনন্দে মত্ত থাকি,
প্রকৃতিতে ছয়টি ঋতুর ছবি আঁকা,
প্রতি দুমাস পর পর একটা ঋতু দেখা,
সুখে দুঃখে ভুলিতে না পারি,
ও আমার বাংলার মাটি।
মুকগ্ধ করে তোমার গুনে তাইতো বুকে জড়ায়ে রাখি।
শহরতলী গ্রামগঞ্জে তোমার সাথে নাই জুড়ি।
অবাক দৃষ্টিতে চেয়ে দেখি তোমার অপরুপ ,
তোমার বুকে নানারঙের শস্য ফলাও ভরাও মাটি,
প্রাণ খুলে ভালোবাসি তোমার রূপে চেয়ে থাকি।
আঞ্চলিক পাঁচমিশালী মধুর ভাষা মনের সুখে কথা বলি,
মিটাও তুমি মোদের আশা অবাক মনে চেয়ে থাকি,
বাংলা গানের মুগ্ধ গুনে জোড়ায় তখন মোদের আঁখি,
প্রকৃতির তুমি সৃষ্টির সেরা সৃজন করেছেন এ বসুন্দরা।
মহিমাময় এ গাছ গাছালি বিছায়ে রেখেছেন যত্ন করি,
কবিৱৰি ভাষায় তুমি তো সবার কাছে খাঁটি,
তোমাকে কি ভুলিতে পারি,
ও আমার বাংলার মাটি।