• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের আন্দোলনে ৪৩ দল ও সংগঠন , ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে হবে আন্দোলন

Usbnews.
প্রকাশিত মে ১০, ২০২৫
আওয়ামী লীগের বিচার ও  নিষিদ্ধের আন্দোলনে ৪৩ দল ও সংগঠন , ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে হবে আন্দোলন
নিউজটি শেয়ার করুনঃ

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও উত্তাল হয়েছে রাজপথ। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না এলে আবারও সারা ঢাকা শহরে ব্লকেড এবং ঢাকা মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এ দাবিতে কর্মসূচি পালন করছে ৪৩টি রাজনৈতিক দল ও সংগঠন।

বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও শুক্রবার (৯ মে) বিকাল থেকে শাহবাগ মোড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

এখন পর্যন্ত কর্মসূচিতে অংশ নিয়েছে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই ঐক্য, ইনকিলাম মঞ্চ, জুলাই মঞ্চ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই রেভুলোশনারি জার্নালিস্ট এলায়েন্স, বিপ্লবী ছাত্র পরিষদ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ, স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসি, রক্তিম জুলাই।

সোচ্চার ঢাবি, নিরাপদ বাংলাদেশ চাই, একতার বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই, এইচআর এসএস, জুলাই ব্রিগেড, স্টুডেন্ট রাইটস ওয়াচ, আজাদ ফিলিস্তিন, জুলাই বিপ্লব পরিষদ, স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন, আমাদের মোহাম্মদপুর, জাস্টিস ফর অল, রেড এলায়েন্স, ছাত্র নাগরিক ঐক্য, ইউথ ফর পিস, ঢাকা মুভমেন্ট, ধানমন্ডি এলায়েন্স, কমিউনিটি এলায়েন্স, জুলাইয়ের প্রেরণা, মুক্তির আন্দোলন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলন, জনতার ঐক্য, আগামীর বাংলাদেশ, পিপলস একটিভিস্ট কোয়ালিশন প্যাক।

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ
তবে এ আন্দোলনে বিএনপি এখনো যোগ দেয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা বিএনপির বক্তব্যের বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

তিনি বলেন, ‘এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে, তারা তাদের বক্তব্যে বলেছে। কাজেই বিএনপি হিসেবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। আমাদের মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তের বিষয় এটা। জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে, আর কারা করবে না। এটা হচ্ছে আমাদের (বিএনপির) বক্তব্য।’

এদিকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না এলে আবারও সারা ঢাকা শহরে ব্লকেড এবং ঢাকা মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় শাহবাগের অবস্থান চলমান থাকবে বলে জানিয়ে ফেসবুকে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিষয়টি জানান।

নাহিদ ইসলাম বলেন, দল-মত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।

 

দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না এলে আবারও সারা ঢাকা শহরে ব্লকেড এবং ঢাকা মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় শাহবাগের অবস্থান চলমান থাকবে বলে জানিয়ে ফেসবুকে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিষয়টি জানান।

নাহিদ ইসলাম বলেন, দল-মত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ববিরোধী, স্বাধীনতাবিরোধী, জুলাইবিরোধী, গণতন্ত্রবিরোধী, ইসলামবিরোধী, নারীবিরোধী, মানবতাবিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সব শক্তি ঐক্যবদ্ধ হই।

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে উত্তাল করেছেন কয়েক হাজার ছাত্র-জনতা।

এর আগে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার পরপরই শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।

শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা। এতে এনসিপি, শিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন।

এ সময় তারা ব্যান ব্যান আওয়ামী লীগ, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাইসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিকেল ৫টার দিকে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের নেতৃত্বে কয়েকশ মানুষ মিছিল নিয়ে শাহবাগে যোগ দেন। এ ছাড়া কওমিসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা যোগ দেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর অভিমুখ থেকে ঢাকা মহানগর শিবিরের কয়েকশ নেতাকর্মী শাহবাগে এসে যুক্ত হয়েছেন। এ সময় তারা শিবির শিবির স্লোগান দিতে থাকেন।

শাহবাগে ব্লকেডে অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

এর আগে সকালে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এই জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এ সময় তিনি বলেন, ফোয়ারার সামনে মঞ্চে বাদ জুমা জনসমুদ্র হবে। আজ তারা বুঝতে পারবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।

সবার ঐক্যমতের ভিত্তিতে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে হবে আন্দোলন: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ব্যানারে এখন থেকে কার্য়ক্রম পরিচালিত হবে। তিনি জানান, ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ নামেই যত কর্মসূচি পালন করা হবে এখন থেকে।

জাতীয় ঐক্য যে কোনো অসাধ্যকে সহজ করে দেয়: ছাত্রশিবির সভাপতি

জাতীয় ঐক্য যে কোনো অসাধ্যকে সহজ করে দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (১০ মে) ওই পোস্টে তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল সবার। চলমান ফ্যাসিবাদের মূলোচ্ছেদ আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়। আমরা সবাই জুলাই স্পিরিট 1
জাতীয় ঐক্য যে কোনো অসাধ্যকে সহজ করে দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল সবার। চলমান ফ্যাসিবাদের মূলোচ্ছেদ আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়। আমরা সবাই জুলাই স্পিরিট ধারণ করতে চাই। আওয়ামী ফ্যাসিবাদের প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত করতে চাই। ফ্যাসিবাদের শিকড় নির্মূল করতে চাই।

ছাত্রশিবিরের শীর্ষ নেতৃত্ব আরও বলেন, এটা প্রমাণিত যে, জাতীয় ঐক্য যে কোনো অসাধ্যকে সহজ করে দেয়। তাই আসুন, সাময়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। আমাদের লক্ষ্য দৃঢ়, স্বপ্ন সুদূরপ্রসারী। আমরা পারবো ইনশাআল্লাহ। কারণ আমরা বিশ্বাসী। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

এর আগে শুক্রবার (৯ মে) এক ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম বলেন, ‘শহিদের রক্তে রঞ্জিত ‘জুলাই স্পিরিটের’ সঙ্গে যারাই প্রতারণা করবেন, তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন’