• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অবশেষে দলীয় প্রতীক ফিরে পেলো ইমরান খানের পিটিআই

usbnews
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৪
অবশেষে দলীয় প্রতীক ফিরে পেলো ইমরান খানের পিটিআই
নিউজটি শেয়ার করুনঃ

নানা নাটকীয়তা আর দুবার বাতিলের পর অবশেষে দলীয় ‘ব্যাট প্রতীক’ ফিরে পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পেশোয়ার হাইকোর্ট (পিএইচসি) বুধবার পিটিআইয়ের প্রতীক ফিরিয়ে দিয়েছে। পাকিস্তানের আসন্ন নির্বাচনে ব্যাট প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার আর কোনো বাধা রইলো না ইমরান খান ও তার দলের।বিচারপতি ইজাজ আনোয়ার ও বিচারপতি আরশাদ আলীর সমন্বয়ে গঠিত পিএইচসির দুই সদস্যের বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত ইসিপির সিদ্ধান্তকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন। রায়ের পরে, আদালত নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাকে পিটিআইকে একটি শংসাপত্র দেওয়ার নির্দেশ দেয় এবং দলটির প্রতীক কেড়ে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে।

আদালত বলেছে, ‘পিটিআই একটি নির্বাচনী প্রতীক পাওয়ার অধিকারী রাজনৈতিক দল।’

এর একদিন আগে ইসিপি ও পিটিআইয়ের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি করেন আদালত। আজকের শুনানিতে আদালত এ মামলায় অন্য পক্ষের শুনানি করেন।