মে ১৪ আজ (বুধবার) বেইজিংয়ে, চীন-ল্যাটিন ফোরামের চতুর্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণকারী চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে সি বলেন, চীন চিলি’র সাথে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সমসাময়িক অর্থকে সমৃদ্ধ করতে এবং চীন ও ল্যাটিন আমেরিকার মধ্যে সাধারণ উন্নয়নের একটি মডেল তৈরি করা চেষ্টা করতে ইচ্ছুক।
সি চিন পিং বলেন, চলতি বছর হলো দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। বিগত ৫৫ বছরে, আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও, চীন-চিলি সম্পর্ক ক্রমশ উন্নত থেকে উন্নততর হয়েছে। চীন ও চিলির উচিত সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সমসাময়িক অর্থকে সমৃদ্ধ করা, চীন-ল্যাটিন আমেরিকা অভিন্ন উন্নয়নের মডেল ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মডেল সৃষ্টি করা, এবং মানবজাতির শান্তি ও অগ্রগতির জন্য যৌথভাবে কাজ করা।
সি জোর দিয়ে বলেন, চীন চিলির সাথে পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংহত করতে; পারস্পরিক শ্রদ্ধা, সমতা, পারস্পরিক সুবিধা ও জয়-জয় ফলাফলের নীতি মেনে চলতে; রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে; একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের সাথে জড়িত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করতে; এবং একে অপরের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করতে ইচ্ছুক।
জবাবে বোরিক বলেন, চিলি চীনের সাথে সম্পর্কের ওপর অনেক গুরুত্ব দেয়। চিলি ‘এক-চীননীতি’ মেনে চলে এবং চীনের সাতে বাণিজ্য, বিনিয়োগ, ও সংস্কৃতির ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
উল্লেখ্য, বোরিকের চীন সফরকালে দু’দেশ অর্থনীতি, প্রকাশনা, পরিদর্শন, কোয়ারেন্টাইন এবং মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্কসংশ্লিষ্ট বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সহযোগিতাচুক্তি স্বাক্ষর করে।