• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ আমি থামিয়েছি’, দাবি ট্রাম্পের

Usbnews.
প্রকাশিত মে ১২, ২০২৫
‘ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ আমি থামিয়েছি’, দাবি ট্রাম্পের
নিউজটি শেয়ার করুনঃ

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা শনিবার তিনিই প্রথম বিশ্বের কাছে প্রকাশ করেছিলেন।

হোয়াইট হাউজে সাংবাদিক বৈঠকে দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ বন্ধ করে দিয়েছেন তিনিই। তা না হলে প্রাণ হারাতেন লক্ষ লক্ষ মানুষ।

ট্রাম্প বলেন, ‘আমার প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে সাহায্য করেছে। আমার ধারণা এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি। ভারত ও পাকিস্তান দু’দেশই বিপুল সংখ্যক পারমাণবিক অস্ত্রধারী। আমাদের মধ্যস্থতায় সংঘাতের অবসান ঘটে।’

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে বাণিজ্যের প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, তিনি দু’দেশকে বাণিজ্যের প্রস্তাব দিয়েছিলেন। আর সংঘর্ষ িবরতিতে রাজি না হলে আমেরিকা বাণিজ্য বন্ধ করে দেবে।