• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি সাংবাদিককে বন্দী করে রাখা হয়েছে

usbnews
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৪
ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি সাংবাদিককে বন্দী করে রাখা হয়েছে
নিউজটি শেয়ার করুনঃ

ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি সাংবাদিককে বন্দী করে রাখা হয়েছে। সম্প্রতি দিয়া আল-কাহলাইত নামের এক সাংবাদিককে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এআই অ্যারাবি আল জাবেদ সংবাদমাধ্যমের গাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে কমপক্ষে ৩২ ফিলিস্তিনি সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে মাত্র একজনকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি হলেন দিয়া আল-কাহলাইত। বাকি ৩১ ফিলিস্তিনি সাংবাদিক এখনো বন্দী রয়েছেন। এদের বেশির ভাগের বিরুদ্ধেই কোনো অভিযোগ আনতে পারেনি ইসরায়েলি বাহিনী। অথচ বিনা অভিযোগেই দিনের পর দিন তাদের আটকে রাখা হচ্ছে।