ইরানের হামলায় ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত, পাইলট আটক।
ইসরায়েলের দুই এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের।
ইসরায়েলের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত ও ২ পাইলটকে আটকের দাবি ইরানের।
গত এক ঘন্টায় ১০টি ইসরায়েলি বিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। শনিবার (১৪ জুন) রাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এছাড়া ইরানের বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরানের বিভিন্ন এলাকায় ১০টি শত্রুপক্ষীয় ইসরায়েলি বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরানের আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ইরানের আধারাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী শনিবার ইসরায়েলের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানের ভূখণ্ডে প্রবেশ করার পর ধ্বংস করা হয় ওই যুদ্ধবিমানটি। প্রতিবেদনে বলা হয়েছে, পালিয়ে গেছেন অনুপ্রবেশকারী যুদ্ধবিমানের পাইলট।
এর আগে তিনটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত এবং দুই পাইলটকে আটকের দাবি করে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে পশ্চিম ইরানের আকাশে একটি এফ-৩৫ গুলি করে নামানো হয়। পরে প্যারাশুটে নামা এক পাইলটকে আটক করেছে সেনাবাহিনী।