• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

Usbnews.
প্রকাশিত জুলাই ৯, ২০২৫
তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
নিউজটি শেয়ার করুনঃ

বন্যা পরিস্থিতির কারণে তিন বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠাতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ৬টি জেলায়, মাদ্রাসা বোর্ডের অধীনে সারাদেশে আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় সারাদেশে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার পর শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আগামী ১০ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠাতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো।এছাড়াও কুমিল্লা শিক্ষাবোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ১৩ হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।