• ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই সফর, ১৪৪৮ হিজরি

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে নির্বাচন

Usbnews.
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে নির্বাচন
নিউজটি শেয়ার করুনঃ

২৯ জুলাই ডাকসুর তফসিল ও সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন হবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন।

২০ জুলাই রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্র সংগঠন এবং ডাকসুর অন্যান্য অংশীজনদের আলোচনার পর চিফ রিটার্নিং অফিসার প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দীন কর্তৃক এই ঘোষণা দেয়া হয়।

এর আগে নবাব আলী চৌধুরী সিনেট ভবনের প্রবেশ মুখে অবস্থান গ্রহণ করে ডাকসুর নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা। অবস্থানরত ছাত্রধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা জানান, আমরা অনেক আন্দোলন সংগ্রামের পর নির্বাচন কমিশন ঘোষণা হয়েছে এখন কি এরকম আন্দোলন করে করেই আমাদের তফসিল আদায় করে নিতে হবে? তফসিলের জন্য কি আমাদেরকে জীবন দিতে হবে? ডাকসু নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকে টালবাহানা করে আসছে।

চিফ রিটার্নিং অফিসার, প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এটাই একমাত্র অফিসিয়াল তারিখ৷ তফসিল ঘোষণার পর ৪০-৪৫ দিন সময় লাগবে বলে আশা করছি ৷ আমরা এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর।