• ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

২৬ দিনে রেমিট্যান্স এল ১৯৩ কোটি ডলারের বেশি

Usbnews.
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫
২৬ দিনে রেমিট্যান্স এল ১৯৩ কোটি ডলারের বেশি
নিউজটি শেয়ার করুনঃ

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে ১৯৩ কোটি ৩০ লাখ (প্রায় ১.৯৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।রোববার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের প্রথম ২৬ দিনে ১৯৩ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে, যা গত বছরের একই সময়ে (২০২৪ সালের জুলাইয়ের ২৬ দিন) ছিল ১৫৫ কোটি ৯০ লাখ ডলার।

সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ৪ হাজার ৫৬৩ কোটি টাকা বেশি রেমিট্যান্স এসেছে দেশে।