• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

Usbnews.
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫
নিউজটি শেয়ার করুনঃ

নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে এক বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী নিজেই আত্মঘাতী গুলিতে প্রাণ দেন বলে জানিয়েছে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ হামলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তারা সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করেছেন। ধারণা করা হচ্ছে, হামলার পর গ্রেপ্তার নিশ্চিত জেনে তিনি ‘আত্মঘাতী’ হয়েছেন।

Portrait of Shane Devon Tamura, the New York City shooter.

আইন প্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে লাস ভেগাসের ২৭ বছর বয়সী শেন ডেভন তামুরা হিসেবে শনাক্ত করা হয়েছে। তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ সংবাদমাধ্যমকে জানান, ৩৬ বছর বয়সী দিদারুল ছিলেন একজন অভিবাসী, যিনি দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। তার পরিবারে রয়েছে স্ত্রী ও দুই সন্তান, এবং তার স্ত্রী বর্তমানে তৃতীয় সন্তানের গর্ভবতী। কমিশনার তাকে ‘একজন বীর’ হিসেবে আখ্যা দেন।

পুলিশ সূত্রে জানা যায় , স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার কিছু আগে পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে পার্ক অ্যাভিনিউ এবং ইস্ট ৫১তম স্ট্রিট এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায়। মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘নিউইয়র্কবাসী, ম্যানহাটনের মিডটাউনে একটি সক্রিয় গুলির ঘটনা চলছে। আশপাশে থাকলে সতর্ক থাকুন এবং পার্ক অ্যাভিনিউয়ের কাছাকাছি থাকলে বাইরে বের হবেন না।’

এফবিআইয়ের নিউইয়র্ক ফিল্ড অফিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে সহায়তা দিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ সংবাদ মাধ্যমকে জানান, ‘হামলাকারী একা ছিলেন, যিনি ইতোমধ্যে নিরস্ত্র হয়েছেন।’ পুলিশ নিশ্চিত করেছে, বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন এবং তার মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা হামলাকারীকে শনাক্ত করেছে। তার নাম শন তামুরা, বয়স ২৭ এবং তিনি লাস ভেগাসের বাসিন্দা।

৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের ওই ভবনে ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল), ইনভেস্টমেন্ট ফার্ম ব্ল্যাকস্টোন এবং জেপি মরগান চেজের করপোরেট অফিস রয়েছে। এনএফএল কর্মীদের সতর্ক করে জানানো হয়, ‘বহির্গমন করবেন না। অবস্থান সুরক্ষিত রাখুন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার তলা ক্লিয়ার না করা পর্যন্ত আড়ালে থাকুন। ফোন সাইলেন্ট করে দিন।’

হামলার সময় ভবন থেকে মানুষদের হাত তুলে বেরিয়ে যেতে দেখা যায়। আশপাশে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি বাহিনী মোতায়েন ছিল।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক একটি কমান্ড পোস্ট স্থাপন করেছে এবং এফবিআই ঘটনাস্থলে রয়েছে।

হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘এনওয়াইপিডির জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময়ে ঈশ্বর যেন আমাদের শহরের উপর দৃষ্টি রাখেন।’

বন্দুক সহিংসতা পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, এটি ছিল চলতি বছরে যুক্তরাষ্ট্রে ২৫৪তম গণগুলির ঘটনা। সংস্থাটি জানায়, যেখানে বন্দুক হামলায় অন্তত চারজন (হামলাকারী ব্যতীত) নিহত বা আহত হন, সেটিকে গণগুলি হিসেবে বিবেচনা করা হয়।

Surveillance image of a man carrying a rifle.

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপি) নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। নিহত পুলিশ কর্মকর্তা কর্তব্যরত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

ম্যানহাটনের মিডটাউনের একটি বহুতল ভবন ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেখানে বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন এবং ন্যাশনাল ফুটবল লীগ (এনএফএল) উভয়ের সদর দপ্তর অবস্থিত।

Concealed firearms permit for Shane D Tamura.

এখানে কেপিএমজির অফিস, আয়ারল্যান্ডের কনস্যুলেট জেনারেল এবং একটি ব্যাংক অফ আমেরিকা শাখাও রয়েছে।

নিউইয়র্ক পোস্ট সংবাদপত্রকে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকধারী যখন আকাশচুম্বী ভবনে গুলি চালায় তখন তার হাতে একটি বুলেটপ্রুফ জ্যাকেট ছিল এবং তার হাতে একটি অ্যাসল্ট রাইফেল ছিল। এ ঘটনার পেছনে বড় উদ্দেশ্য থাকতে পারে।