• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিশ্ব ফুটবলে ব্রাজিল : এবার রাজনৈতিক উত্তেজনার কারণে বড় ধাক্কা খেতে পারে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা

Usbnews.
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
বিশ্ব ফুটবলে ব্রাজিল : এবার রাজনৈতিক উত্তেজনার কারণে বড় ধাক্কা খেতে পারে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা
নিউজটি শেয়ার করুনঃ

বিশ্ব ফুটবলে ব্রাজিল অন্যতম পুরনো ও প্রতিষ্ঠিত একটি নাম। সেলেসাওরা যেখানেই যতবার বিশ্বকাপে অংশ নিয়েছে, সব ভেন্যু ছেয়ে গেছে হলুদ-সবুজে। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে তেমন কিছু না দেখতে পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ব্রাজিলকে খেলতে হতে পারে নিজেদের সমর্থকদের ছাড়াই।

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে বিশ্বকাপ। এখন পর্যন্ত প্রতি বিশ্বকাপেই অংশগ্রহণ করেছে ব্রাজিল। এবার রাজনৈতিক উত্তেজনার কারণে বড় ধাক্কা খেতে পারে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। বৃটিশ ট্যাবলয়েড দ্য সান একটি প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের জের ধরে ভিসা জটিলতা তৈরি হতে পারে ব্রাজিলিয়ান সমর্থকদের। প্রতিবেদনে সিএনএনের বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন। এটি কার্যকর থাকতে পারে বিশ্বকাপ চলাকালীন সময় পর্যন্ত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফরকারী ব্রাজিলিয়ান সিনেটরদের ভিসা পেতে কঠিন নিয়মের সম্মুখীন হতে হয়, ভিসাও দেয়া হয় সীমিত আকারে।

সফরকারী রাজনীতিবিদরা যুক্তরাষ্ট্রে যত দিন থাকতে পারতেন, তার তুলনায় স্বাভাবিকের চেয়ে অনেক সীমিত আকারে ভিসা প্রদান করা হয়। এমন পরিস্থিতিতে নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রদের মাঠের লড়াইয়ে খেলতে হতে পারে গ্যালারিতে নিজেদের সমর্থকদের ছাড়াই। গত জুনে নিরাপত্তা ঝুঁকি ও বিশ্বকাপকে প্রভাবিত করতে পারে জানিয়ে ইরানিয়ান নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। তবে বিশ্বকাপ অথবা অলিম্পিক গেমসের মতো ইভেন্টে অংশ নিতে যাওয়া খেলোয়াড ও সংশ্লিষ্টরা এ নিষেধাজ্ঞার বাইরেই থাকবেন। ২০১৯-এর কোপা আমেরিকা জয়ের পর এখন পর্যন্ত বড় কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি ব্রাজিল।

তাই মাঠে গিয়ে দলকে সমর্থন না জানাতে পারলে সেটি ব্রাজিলিয়ানদের জন্য আরও বড় হতাশার কারণ হয়ে দাঁড়াবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত এপ্রিলে ব্রাজিলের পণ্যের ওপর ১০ শতাংশ থেকে বাড়িয়ে শুল্ক করা হয়েছে ৫০ শতাংশ। এতে দুদেশের মধ্যকার সম্পর্কে আরও শীতলতা এসেছে বলে মনে করছে কূটনৈতিক মহল।