• ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন

Usbnews.
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫
জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন
নিউজটি শেয়ার করুনঃ
সিলেট বিভাগীয় ব্যুরো :  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির, সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন,জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। জুলাই অভ্যুত্থান কোন একটি দলের বিরুদ্ধে ছিল না এটি ছিল ফেসিবাদের বিরুদ্ধে গণবিস্ফোরণ।দেশ এখন ফেসিস্ট মুক্ত হল এখন নব্য ফেসিস্টদের পদধ্বনি শোনা যাচ্ছে। ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। আগামীর বাংলাদেশ গড়তে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সোমবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়েতে ইসলামী আয়োজিত গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
May be an image of 1 person, crowd and text that says 'অভ্য খথের ম্বন ববসা ማማና জুলই-আগশড ও সমा ইুসলামী হসলামী, ন জুলাই- মিছিল 짜금 ২০২৪ গণ অভ্যুবনের জামায়াতে জামায়াতে ইলাদেশ'
নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ,  সভা ,সামাজিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত উপস্তিতিতে  তিনি বলেন , আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষকে রাষ্ট্রের নাগরিক হিসেবে জামায়াতে ইসলামী সমান দৃষ্টিতে মূল্যায়ন করেছে এবং করবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে, দেশপ্রেমিক সচেতন সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহন নতুন বাংলাদেশ গঠন করা হবে। একটি সত্যিকারের গণতান্ত্রিক সুখি-সমৃদ্ধ বৈষম্যহীন কল্যাণ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।
May be an image of 2 people, crowd and text
তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী ইতিবাচক রাজনীতি ও গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছে।
গোলাপগঞ্জ চৌমুহনীস্থ নূর ম্যানশন চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়েত ইসলামীর মজলিসে সুরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।
বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত আমীর, সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, উপজেলা জামায়াতের এ্যসিট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া, পৌর জামায়াতের এ্যসিট্যান্ট সেক্রেটারি সেলিম আহমদ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশফাক আল মান্নান লিপু, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল হক, ছাত্র নেতা সাজ্জাদুর রহমান নিপু প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জাহিদ আহমদ।এরপর মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি গণ মিছিল গোলাপগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।