• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আনন্দ মিছিলে পুলিশ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া , অনেক হতাহত

usbnews
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : ৫ আগস্ট কারফিউ ভেঙে দুপুরে সিলেটের কয়েক জায়গায় মিছিল বের হলে সংঘর্ষ শুরু হয়। সকাল থেকে সিলেট নগর ছিল অনেকটাই নিস্তব্ধ, চাপা ক্ষোভ। চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘিরে ছিল টানটান উত্তেজনা। কারফিউয়ে মোতায়েন করা পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নগরে মোতায়েন ছিল। মুখোশে মুখ ঢেকে, হাতে আধুনিক অস্ত্র নিয়ে অবস্থান নেয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। সাজোয়া যান নিয়ে তাদের বিশাল বহর নগরে টহল দিচ্ছিল।

আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ৪০ জনের মতো আহত হয়েছেন বলা জানা গেছে।

৫ আগস্ট দুপুরে খবর আসে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে। বেলা পৌনে ২টার দিকে শেখ হাসিনার পলায়নের খবরে সিলেটে আনন্দ মিছিল বের হয়। সেদিন কিছু মানুষ ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা করে।

সরেজমিনে দেখা যায় , ‘সকাল সাড়ে ১০টার দিকে কারফিউ ভেঙে শহীদ মিনারের দিকে ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিল অগ্রসর হলে পুলিশ গুলি চালায়। শুরু হয় সংঘর্ষ ও পাল্টা প্রতিরোধ। স্বৈরাচার শেখ হাসিনা পতনের খবর পাওয়ার পর নেতাকর্মীরা সেজদায় পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং পরে আনন্দ মিছিলে যোগ দেন অনেকে।

সরেজমিনে দেখা যায় , শহীদ মিনার ও বন্দরবাজারের দিক থেকে সেই মিছিলে যৌথ হামলা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে।’

সরেজমিনে আরো দেখা যায় , বিকেলে মিছিলের সময় কিনব্রিজ সংলগ্ন বসতি এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। সেখানে গুলিবিদ্ধ হন অনেকে। হাফিজ পাভেল আহমদ কামরুল, পঙ্কজ কুমার কর শহীদ হন সেখানে। এদিন সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গুলিতে দুজন নিহতের খবর পাওয়া যায়। তবে, সেই তালিকা যাচাই করা সম্ভব হয়নি।

এই আন্দোলন শুধু শহর নয়, সিলেটের গ্রামগঞ্জেও পৌঁছে গিয়েছিল। আগের দিন বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে ছয় জন প্রাণ হারান। কিন্তু পরিস্তিতি ভয়াবহ থাকার কারণে থানা প্রশাসন তাদের পূর্নাঙ্গ নাম ঠিকানা জানাতে পারেনি।

গোলাপগঞ্জে শোকের আবহের মাঝে কিছুটা হলেও এলাকার মানুষকে আনন্দ দেয়। শহরজুড়ে মিছিল শুরু হয়। বিয়ানীবাজার পৌরশহরেও আনন্দ মিছিল বের হয়। সেখানে সেখানে গুলি চালায় আওয়ামী লীগের ক্যাডার ও পুলিশ সদস্যরা। এতে আরও তিন জনের প্রাণহানি ঘটে। নিহতরা হলেন, রায়হান আহমদ, তারেক আহমদ ও ময়নুল হোসেন। তবে শহর থেকে থানায় যোগাযোগ করা হলেও থানা প্রশাসন কোন সদুত্তর দিতে পারে নাই।

সিলেট শহরে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হাফিজ পাবেল আহমদ কামরুলের বাড়ি গোলাপগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

শহীদ মিনারে মিলিত হয় হাজার হাজার মানুষের ঢল। কিন্তু কোনো স্থানে কিছু বিশৃঙ্খলাকারী সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, জ্বালাও-পোড়াও করে । রাত থেকে সিলেটের সংখ্যালঘু ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় পাহারার জন্য আলেম সমাজ এবং বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা এগিয়ে আসেন।