• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন ও আনন্দ মেলা অনুষ্ঠিত

Usbnews.
প্রকাশিত আগস্ট ২, ২০২৫
গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন ও আনন্দ মেলা অনুষ্ঠিত
নিউজটি শেয়ার করুনঃ

২ আগস্ট রোববার অনুষ্ঠিত হয় আঞ্চলিক সংগঠন গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন ও আনন্দ মেলা। ওয়েস্টচেস্টার কাউন্টির জর্জেস আইল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয় গ্রেটার খুলনাবাসীর এ মেলা। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর খুলনা সোসাইটি অব অব ইউএসএ’র সদস্য ও তাদের বন্ধু-বান্ধব, শুভাকাংখীসহ আমন্ত্রীত অতিথিরা উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান। গেস্ট অব অনার ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুইন্স বাংলাদেশ সোসাইটির সিনিয়ার সহ সভাপতি কাজী তোফায়েল ইসলাম।
সংগঠনের সভাপতি ওয়াহিদ কাজী এলিন বনভোজনে যোগদানের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, বৃহত্তর খুলনাবাসীর কল্যাণে সংগঠনটি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।