• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

জেরুজালেম নিয়ে মুসলিম বিশ্ব আপোস করবে না: এরদোগান

usbnews
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০১৭
নিউজটি শেয়ার করুনঃ

পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর নিয়ে মুসলমানরা আপোস করবে না বলে আবারও দৃঢ়তা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত ষোড়শ ইসলামী সার্কেল অব নর্থ আমেরিকা-মুসলিম আমেরিকান সোসাইটি কনভেনশনে দেয়া বক্তৃতায় এরদোগান শনিবার এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, মুসলমানদের কাছে পবিত্র এ শহরের বিরাট মূল্য রয়েছে। বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের কাছে ‘রেড লাইন’।  এসময় তিনি নৃতাত্ত্বিক, সাম্প্রদায়িক কিংবা সাংস্কৃতিক পার্থক্যের মাধ্যমে মুসলমানদের মধ্যে কাউকে বিভাজন সৃষ্টির সুযোগ না দেয়ার জন্যও আহ্বান জানান।

২১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইল-মার্কিন বিরোধী প্রস্তাব পাসের প্রশংসা করে এরদোগান বলেন, “বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে তা থেকে প্রমাণ হয়- আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু অর্জন করা সম্ভব। পাশাপাশি জাতিসংঘের ওই ভোটাভুটির মধ্যদিয়ে একথাও পরিষ্কার হয়েছে যে,এমন কিছু মূল্যবোধ রয়েছে যা অর্থ দিয়ে কেনা যায় না।”