• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভুটানেও শিরোপাতে নজর বাংলাদেশের মেয়েদের

Usbnews.
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫
ভুটানেও শিরোপাতে নজর বাংলাদেশের মেয়েদের
নিউজটি শেয়ার করুনঃ

গেল কয়েক মাস ধরেই দেশের নারী ফুটবলে ব্যস্ততা চলছে। একের পর এক টুর্নামেন্টে নামতে হচ্ছে খেলোয়াড়দের, আর সব কটাতেই নিজেদের মিশনে সাফল্যের ছাপ রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ, ভুটানে বসছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশ নিতে গত শুক্রবার দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সেখানে গিয়েই শনিবার (১৬ আগস্ট) সকালে প্রথম অনুশীলনে নামে মেয়েরা। অনুশীলনের পর দলের সদস্য উম্মে কুলসুম জানালেন, এবারের লক্ষ্যও শিরোপা নিয়েই দেশে ফেরা।

শনিবার সকালে ভুটানের থিম্পুর বাবেনা গ্রাউন্ডে প্রথম অনুশীলন সেশনে ঘাম ঝরায় মেয়েরা। নতুন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিন একটু ভোগান্তি হলেও সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে দল। দলের সদস্য কুলসুম বলেন, ‘সবাই সুস্থ রয়েছে। তবে এখানে যেহেতু আজকেই (গতকাল) প্রথম অনুশীলন করেছি তাই সবার একটু কষ্ট হয়েছে (নতুন কন্ডিশনে অনুশীলন। তো আগামীকালও (আজ) আমরা অনুশীলন করবো চেষ্টা থাকবে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার।’ এ সময় এই টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ফাইনাল খেলার আর চ্যাম্পিয়ন হওয়ার।’