• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ডাকসু নির্বাচন : শিবিরের প্যানেলে চোখ হারানো জসিম ও সর্ব মিত্র চাকমাসহ ৪ নারী শিক্ষার্থী

Usbnews.
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫
ডাকসু নির্বাচন : শিবিরের প্যানেলে চোখ হারানো জসিম ও সর্ব মিত্র চাকমাসহ ৪ নারী শিক্ষার্থী
নিউজটি শেয়ার করুনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের সমন্বিত প্যানেলে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ, এজিএস পদে মহিউদ্দিন খান। একই প্যানেলে সদস্য পদে লড়বেন সর্ব মিত্র চাকমা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী। এছাড়াও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়বেন ২০২৪ এর জুলাই আন্দোলনে চোখ হারানো ঢাবি শিক্ষার্থী খান জসীম।

সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের সমন্বিত প্যানেলে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ, এজিএস পদে মহিউদ্দিন খান। একই প্যানেলে সদস্য পদে লড়বেন সর্ব মিত্র চাকমা। এছাড়াও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়বেন ২০২৪ এর জুলাই আন্দোলনে চোখ হারানো ঢাবি শিক্ষার্থী খান জসীম। এছাড়াও আছেন ৪ নারী শিক্ষার্থী।

534590061_1080347837563827_479271466585402811_n

এছাড়াও আছেন ৪ নারী শিক্ষার্থী- কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা (সুফিয়া কামাল হলের অনাবসিক শিক্ষার্থী), সদস্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না (তিনি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী), সেক্রেটারি মোছা. আফসানা আক্তার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী)। অপরদিকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা (সুফিয়া কামাল হলের ২০২১-২২ সেশনের আবাসিক শিক্ষার্থী)।

সম্পাদক পদে যারা রয়েছেন-

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : ইকবাল হায়দার

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক : উম্মে সালমা

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : নুরুল ইসলাম সাব্বির (বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক)

ক্রীড়া সম্পাদক : আরমান হোসেন

ছাত্র পরিবহণ সম্পাদক : আসিফ আব্দুল্লাহ

সমাজসেবা সম্পাদক : শরিফুল ইসলাম মুয়াজ

গবেষণা ও প্রকাশনা সম্পাদক : সাজ্জাদ হোসাইন খান।

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক : মাজহারুল ইসলাম

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক : আব্দুল্লাহ আল মিনহাজ

মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক : সাখাওয়াত জাকারিয়া

এছাড়া ঘোষিত প্যানেলে ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ষষ্ঠ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৪ জন প্রার্থী। একই দিনে বিভিন্ন হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন আরও ১০৮ জন।

গতকাল রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জসীম উদ্দিন বলেন, ষষ্ঠ দিনে ডাকসুর বিভিন্ন পদে ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন, সহকারী সাধারণ সম্পদাক (এজিএস) পদে ৩ জন, সম্পাদক পদে ২৩ জন এবং সদস্য পদে ৩২ জন। মনোনয়ন জমা দিয়েছেন ২৫ জন।

প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ৬ দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২৫ জন। তাদের মধ্যে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন।